বিজেপির পতাকা নিয়ে ঘেরাও, মুখ খুললেন তারকা সাংসদ শতাব্দী

রবিবার মহম্মদ বাজার পঞ্চায়েতের ফুল্লাইপুর গ্রামে যান সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক বিজেপি (BJP) সাংসদ-বিধায়কের নিদান ছিল, ‘দিদির দূত’ গেলেই হেনস্থা করতে হবে তাঁদের। জায়গায় জায়গায় ফুটে উঠেছে সেই ছবি। যার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। ফের ঘটল একই ঘটনা। আর  তা নিয়েই মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ (MP) শতাব্দী রায়। তাঁর দাবি, মানুষের পাশে সরকার আছে। সাংসদের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের হাতে ছিল বিজেপির পতাকা।

রবিবার মহম্মদ বাজার পঞ্চায়েতের ফুল্লাইপুর গ্রামে যান সাংসদ। অভিযোগ, তখনই বেশ কয়েকজন বিজেপির পতাকা নিয়ে ঘিরে ধরে তাঁকে। দাবি ওঠে পানীয় জল, আবাস যোজনায় বাড়ি এবং মন্দিরের কাজ দ্রুত বাস্তবায়িত করার।

এই প্রসঙ্গে শতাব্দী বলেন, মানুষের সমস্যার সমাধান করা হবে দ্রুত। তৃণমূলের (TMC) পক্ষ থেকে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানীয় জল এবং আবাস যোজনায় বিশেষ জোর দিয়েছে প্রশাসন। অভিযোগ, জায়গায় জায়গায় আসলে ‘দিদির দূত’ কাজে বাধা দিতেই অশান্তি করছে বিজেপি। সাংসদ বলেন, বিজেপির পতাকা ধরে কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তা সবাই দেখেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে জনসংযোগ করতে বেরিয়েছিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। আর তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার টোটো চালক সহ গ্রামবাসীদের একটা বড় অংশ। তাঁদের দাবি, এলাকার রাস্তা বেহাল। বিজেপি বিধায়ক কোনও কাজই করেননি।  বিক্ষোভকারীদের দাবি, দ্রুত রাস্তা মেরামত করতে হবে। তাঁকে ঘিরে অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা হলে কোনওরকমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত এলাকা ছাড়েন বিধায়ক। তবে কবে ঠিক হবে রাস্তা, তার সদুত্তর মেলেনি। সেই ঘটনা মনে করিয়ে তৃণমূলের দাবি, জায়গায় জায়গায় বিজেপি বিধায়ক-সাংসদরা জনতার বিক্ষোভের মুখে পড়ছেন। তা ঢাকতেই জেলায় জেলায় সাজানো বিক্ষোভের নাটক করছে বিজেপি। তবে জনগণ ধরে ফেলেছে সেই চক্রান্ত। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁকুড়া জেলার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা’র নিদান ছিল, দিদির দূত গেলে ঝাঁটা মারুন। বেলাগাম এই মন্তব্য আসলে উস্কানি, এমনটাই দাবি জোড়াফুল শিবিরের। 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম