কম টিআরপির জেরে শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘গাঁটছড়া’

প্রাইমটাইমেই নাকি রাখা হবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশীষ-এর ‘বালিঝড়’। সেই কারণেই সম্প্রচার বন্ধ কইরা হবে ‘গাঁটছড়া’র। শুরু থেকেই 'গাঁটছড়া' ধারাবাহিক মন কেড়েছে দর্শকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেও টলিপাড়ায় একের পর এক সিরিয়াল বন্ধের জের। কোনও কোনও ধারাবাহিক তো অল্পদিনেই বিদায় নিচ্ছে, আবার কোনও কোনও ধারাবাহিক বছরের পর বছর ধরে রাজত্ব করছে। অর্থাৎ নতুন ধারাবাহিকদের ভিড়ে পুরনো ধারাবাহিকরা যে, একেবারেই বিদায় নিচ্ছে তা নয়। কিছু কিছু ধারাবাহিক নতুন সিরিয়ালকেও হার মানিয়ে দিচ্ছে। এতটাই দর্শকদের মনে এবং টিআরপি তে রাজ করছে। অর্থাৎ টিআরপিতে টিকতে না পারলেই সেই ধারাবাহিককে বিদায় জানাতে হবেই। যাই হোক, সপ্তাহ কয়েক ধরেই TRP-র শীর্ষে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। সব নতুন ধারাবাহিককে একেবারে ক্লিনবোল্ড করে দিচ্ছে। ইতিমধ্যেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিকের জার্নি শেষ হচ্ছে। এর মাঝেই গুঞ্জন, নাকি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘গাঁটছড়া’!

আগামিকাল থেকেই শুরু হচ্ছে, ‘মেয়েবেলা’। সঙ্গে স্টার জলসায় আসতে চলেছে, ‘রামপ্রসাদ’, ‘বালিঝড়’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। টেলিপাড়ায় গুঞ্জন, প্রাইমটাইমেই নাকি রাখা হবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশীষ-এর ‘বালিঝড়’। সেই কারণেই সম্প্রচার বন্ধ করা হবে ‘গাঁটছড়া’র। শুরু থেকেই ‘গাঁটছড়া’ ধারাবাহিক মন কেড়েছে দর্শকদের। ‘খড়িদ্ধি’র রসায়ন, সঙ্গে দ্যুতি-রাহুলের বদমায়েশি, কুণাল-বনির মিষ্টি প্রেম সবটাই মন কেড়েছে দর্শকদের। শুরু থেকে বেশ কয়েক সপ্তাহ মিঠাইকে বোল্ডআউট করে টিআরপিতের শীর্ষস্থান দখল করেছিল গাঁটছড়া। কিন্তু জি বাংলার ‘জগদ্ধাত্রী’র উত্থানে হুড়মুড়িয়ে পতন হয়েছে ‘গাঁটছড়া’র। গত কয়েক মাসে সেরা দশেও দেখা মেলেনি ধারাবাহিকের।

কিন্তু টেলিপাড়ার একটা সূত্র বলছে এপ্রিল পর্যন্ত এই মেগা চ্যানেলে সম্প্রচারিত হবে। এ ব্যাপারে একটি সাক্ষাৎকারে শোলাঙ্কিও জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও খবর নেই। এই মুহূর্তে জোর কদমে শ্যুটিং চলছে ‘বালিঝড়’-এর। ব্যাঙ্কিং এপিসোডগুলি মোটামুটি রেডি। ফেব্রুয়ারি থেকেই শুরু হবে এই ধারাবাহিক। এদিকে গাঁটছড়ার স্লট না বদলালে বালিঝড়ের স্থান হবে কোথায়, সেটাও প্রশ্নের বিষয়। তবে যে যাই বলুক, খড়ি-ঋদ্ধির রসায়ন কিন্তু আজও নজরকাড়া।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!