কুমিরছানার মিষ্টি হাসি দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের!

আপনি কখনও কুমিরকে হাসতে দেখেছেন? অত্যন্ত হিংস্র এই প্রাণীটি দেখলেই চোখ কপালে ওঠে মানুষের। কিন্তু একটি কুমিরছানার মিষ্টি হাসিই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আপনি কখনও কুমিরকে হাসতে দেখেছেন? অত্যন্ত হিংস্র এই প্রাণীটি দেখলেই চোখ কপালে ওঠে মানুষের। কিন্তু একটি কুমিরছানার মিষ্টি হাসিই এখন নেটিজেনদের কাছে বিষ্ময়বস্তু। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা জু-কিপার রীতিমতো কোলে তুলে একটি ছোট্ট সাদা কুমিরের পিঠ স্ক্র্যাব করিয়ে দিচ্ছেন। সেসময় কুমিরছানাটি মনের আনন্দে চোখ বুঝে উপভোগ করছে। একটা সময় দেখা গেল সেই কুমিরছানা হেসে উঠল। এই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হল।

View this post on Instagram

A post shared by The Reptile Zoo (@thereptilezoo)

ছোট্ট ওই ভিডিওতে ওই মহিলা জু-কিপারকে বলতে শোনা যায় তিনি কীভাবে সরীসৃপের পিঠের আঁশ পরিষ্কার করেন। সেই সময় তাঁকে দেখে গেছে হাতে একাটি টুথব্রাশ নিয়ে আলতো করে সেই সরীসৃপের পিঠে ঘষছিলেন। এবং সেই সময় কুমির ছানাটি চুপ করে সেই স্ক্র্যাব উপভোগ করছিল। জানা গিয়েছে, কুমিরটির নাম ছিল কোকোনাট। এই মিষ্টি ভিডিওটি দেখে নেটিজেনদের কুমির সম্পর্কে ধারণা পাল্টে গিয়েছে। অনেকেই নানান রকম মন্তব্য করছেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ওই ভিডিও লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। কেউ কেউ লিখেছেন এক বিরল ঘটনার সাক্ষী থাকলাম।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস