পাঁশকুড়ায় সমবায় সমিতির ভোটে নিশ্চিহ্ন রাম-বাম, ১২ আসনেই জয়ী তৃণমূল

ভোটে হেরে কোরাস সুরে সন্ত্রাসের ছিঁচকাঁদুনি গেয়েছে রাম ও বাম নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ফের সমবায় সমিতি নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি ও সিপিএম। রবিবার পাঁশকুড়ার ধনঞ্জয়পুর গোবিন্দনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে ১২টি আসনের সব কয়টি দখল করেছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতির নির্বাচনে গ্রামীন মানুষের বিপুল সমর্থনে উচ্ছ্বসিত ঘাসফুল সিবিরের নেতারা। ভোটে হেরে কোরাস সুরে সন্ত্রাসের ছিঁচকাঁদুনি গেয়েছে রাম ও বাম নেতারা।

২০২১ সালের বিধানসভা ভোটে গোবিন্দনগরের মাত্র দুটি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি বুথগুলিতে এগিয়েছিল বিজেপি। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতির মনগড়া কাহিনী ফেঁদে সাধারণ ভোটারদের বোকা বানিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল রাম ও বাম শিবিরের নেতারা। বিজেপি ১১টি আসনে প্রার্থী দিয়েছিল। আর সিপিএম প্রার্থী দিয়েছিল সব কয়টি আসনে। যদিও ভোটের আগে ভোটারদের কাছে রাম ও বাম গোপন জোটের পর্দা ফাঁস হয়েছিল। রবিবার বিকেলে ভোট গণনা শেষ হতে দেখা যায়, ১২-০-তে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তৃতীয স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বাম প্রার্থীরা। জয়ের পরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

পাঁশকুড়ার তৃণমূল সভাপতি সুজিত রায়ের দাবি, ‘রাম-বামের সুবিধাবাদী জোটকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ। বিরোধীদের কু‍ৎসার জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন ভোটাররা।’ মুখ থুবড়ে পড়লেও সেকেন্ড বয় হতে পেরেই খুশি স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রাক্তন বাম বিধায়ক ইব্রাহিম আলি ট্র্যাডিশন বজায় রেখেই লজ্জার হার ঢাকতে সন্ত্রাসকে ঢাল করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের