চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এখন আমি অনেকটাই শক্তিশালী’! স্বামীর মৃত্যুর ২ বছর পর কাজে ফিরছেন মন্দিরা বেদী

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন পর কাজে ফিরছেন অভিনেত্রী, সঞ্চালিকা মন্দিরা বেদি। একটি ক্রিকেট রিয়েলিটি শো নিয়ে ফিরছেন তিনি। ২০২১ সালে স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর পর্দায় তেমন দেখা যায়নি অভিনেত্রীকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, স্বামীর মৃত্যুর পর তাঁর জীবনটাই বদলে গিয়েছে। তাই মানসিক শান্তি ফেরাতে সাঁতার কাটা বেছে নিয়েছিলেন তিনি। সম্প্রতি একটি নিউজ পোর্টালের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, স্বামী রাজের আকস্মিক মৃত্যুর পরে তাঁর জীবনটাই বদলে গিয়েছে। সেই মুহূর্তে জীবনসঙ্গীর অনুপস্থিতিতে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।

যদিও বরাবরই তিনি শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। তবে স্বামীর মৃত্যুর পর তিনি আরও বেশি শক্তিশালী। মন্দিরার কথায়, “যখন আপনি আপনার খুব কাছের মানুষকে হারাবেন, তখন আপনার জীবনটাই বদলে যাবে।” ৫০ বয়সী অভিনেত্রীর কথায়, এখন তিনি অনেকটাই মন থেকে উন্নত, তাই কাজে ফিরছেন৷ “আমার কাছে ২০২৩ খুব আশাব্যঞ্জক৷ আবারও একটি রিয়েলিটি শো দিয়ে শুরু করব। এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। এমন শো আগে হয়নি। আমি এখন লাইভ টেলিকাস্টের জন্যে উত্তেজিত এবং সত্যিই এটির একটি অংশ হতে পেরে আমি অবিভূত”।

মূল জীবনে ফিরে আসতে তাঁকে সাঁতার অনেকটাই সাহায্য করেছে। অভিনেত্রীর কথায়, “আমার কোন পছন্দ নেই, আমার দুটি ছোট বাচ্চার জন্যে নিজেকে মানসিকভাবে সুস্থ করেছি। আমি শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও সুখ পেতে চাই।” জীবনের মিশনের অংশ হিসাবে তিনি দুই সন্তানের মধ্যেই সুখ খুঁজে পেয়েছেন। তাঁর কথায়, গত বছর, আমাকে অনেক কিছুর সঙ্গে মোকাবেলা করতে হয়েছিল। তাই আমাকে আরও শক্তিশালী হতে হয়েছিল। এই বছর, আমি সুখী হওয়ার জন্য কিছুতে ফোকাস করব না। আমি কেবল চেষ্টা করতে যাচ্ছি ভেতর থেকে সেই সুখ খুঁজে পাওয়ার।”

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ