কসবার দেবাঞ্জন আমেরিকায়, বাতিল টিকা তৈরির চুক্তি

চুক্তি মূল্য ১৮০ মিলিয়ন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কসবার দেবাঞ্জনকে মনে আছে?  জাল টিকা প্রয়োগ করে যে সংবাদের শিরোনামে উঠে এসেছিল। এবার সেই দেবাঞ্জনের দেখা মিলল আমেরিকায়। এমার্জেন্ট বায়োসলিউশনের তৈরি জনশন অ্যান্ড জনশনের টিকা পরীক্ষা করে দেখা গেল সেগুলি জাল। দ্য ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, সরকার ওই টিকা তৈরি সংস্থার সঙ্গে হওয়া চুক্তি বাতিল করে দিয়েছে।

জাল টিকা তৈরির খবর প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মূল্য ১৮০ মিলিয়ন ডলার।

জানা গিয়েছে, ট্রাম্প জমানা থেকেই এই সংস্থার বাড়বাড়ন্ত। কার্যত আমেরিকার জন্য টিকা তৈরি এবং বন্টনের একচেটিয়া বরাত পেয়েছিল এমার্জেন্ট বায়োসলিউশন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চুক্তি সইয়ের কয়েকদিনের মাথায় সংস্থার উৎপাদন প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। পরে অবশ্য সেই সমস্যা কাটিয়ে তারা জোরকদমে টিকা তৈরি করতে শুরু করে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, জাল টিকা তৈরির কাজ অনেকদিন ধরেই চালিয়ে আসছিল এই সংস্থা। মার্চের মধ্যেই তারা ১৫ মিলিয়ন ভেজাল টিকা তৈরি করে ফেলে। সেই টিকা অনেকেই নিয়েছেন।

জানা গিয়েছে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) অনেকদিন আগেই এই সংস্থা তৈরি উৎপাদিত সামগ্রীর ব্যাপারে উষ্মা প্রকাশ করে এসেছিল। তারা এই মর্মে একটি রিপোর্টও সরকারের ঘরে জমা করে। সেই রিপোর্টে বলা হয়েছে, সংস্থার অধিকাংশ কর্মী অপ্রশিক্ষিত। ওষুধ তৈরির প্রয়োজনী পরিকাঠামোর অভাব রয়েছে। সেই রিপোর্ট দাখিলের পরেও কী করে ট্রাম্প জমানা এই সংস্থাকে টিকা তৈরির বরাত দিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের