রাম রহিমের স্বচ্ছতা অভিযানে বিজেপি সাংসদ-নেতারা, হৈচৈ হরিয়ানায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ধর্ষণে অভিযুক্ত বর্তমানে প্যারোলে মুক্ত বাবা রাম রহিমের স্বচ্ছতা অভিযানে সামিল বিজেপির হরিয়ানা সাংসদ এবং রাজ্যস্তরে বেশ কয়েকজন নেতা।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের সেই উপস্থিতির ছবি। এক নেতাকে আবার রাম রহিমকে গুরুজি বলে সম্বোধন করতেও শোনা যায়। স্বচ্ছতা অভিযান কর্মসূচি নেওয়ায় তিনি আবার রাম রহিমের প্রতি ধন্যবাদ দিয়েছেন। সেই সঙ্গে প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। এই ঘটনায়রাজ্য বিজেপি নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে। 

ধর্ষণে অভিযুক্ত বাবা রাম রহিম অনলাইনে স্বচ্ছতা অভিযান কর্মসূচি শুরু করেন। তাঁর ওই কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেতা মনীশ গ্রোভার। দেখা যায় বিজেপির রাজ্যসভা সাংসদ কৃষ্ণা বেদীকে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব রাজ্য শাখার কাছে অনুষ্ঠানের একটি রিপোর্ট তলব করেছে। কারা কারা রাম রহিমের ওই স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছিলেন, তা সবিস্তারে জানাতে বলা হয়েছে। 

ধর্ষণে অভিযুক্ত বাবা রাম রহিম গত শনিবার প্যারোলে ছাড়া পান। প্যারোলের জন্য আবেদন করেন হরিয়ানা হাইকোর্টে। হাইকোর্ট তাঁর প্যারোল মঞ্জুর করেছে। প্যারোল ৪০দিনের। আর্জি মঞ্জুর কালে আদালত বেশ কিছু শর্তও চাপিয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে বাবা রাম রহিম কেক কাটেন। গত অক্টোবরেও প্যারোলে ছাড়া পেয়েছিলেন বাবা রাম রহিম। সে দফাতেও তাঁর প্যারোল ছিল ৪০ দিনের। প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের  বিরোধিতায় কংগ্রেস।  

আরও পড়ুন ভোট মিটতেই ফের জেলে রাম রহিম, সরব বিরোধীরা

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে