প্যারিস-দিল্লি বিমানে প্রস্রাব-কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ১০ লাখ টাকা জরিমানা

বিমানে দ্বিতীয়বার প্রস্রাব কাণ্ডে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে কোনওরকম রিপোর্ট না করায় এয়ার ইন্ডিয়াকে এই জরিমানা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রস্রাব-কাণ্ড এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে (Flight)। এবার দিল্লি-প্যারিস বিমানে (Paris-Delhi flight) প্রস্রাব-কান্ডে এয়ার ইন্ডিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করল ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

গত ডিসেম্বর মাসে প্যারিস থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার খালি আসনে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে কোনওরকম রিপোর্ট না করায় এয়ার ইন্ডিয়াকে এই জরিমানা বলে জানা গিয়েছে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (Directorate General of Civil Aviation) সূত্রে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর প্যারিস-দিল্লিগামী (Paris-Delhi flight) টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার ফাঁকা আসনে রাখা কম্বলের উপর প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু সেই ঘটনার কথা চেপে গিয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ইন্টারন্যাল কমিটিকেও বিষয়টি জানাতে দেরি করেছিল এয়ার ইন্ডিয়া। গত বছর ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে এক মহিলা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। সেই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানে এটি দ্বিতীয় প্রস্রাব-কান্ডের ঘটনা। সংবাদমাধ্যমে আসার আগে পর্যন্ত এই ঘটনার বিষয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে জানানো হয়নি বলে অভিযোগ।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (Directorate General of Civil Aviation)-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া ‘৫ জানুয়ারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (DGCA) এয়ার ইন্ডিয়ার কাছ থেকে ঘটনার বিষয়ে রিপোর্ট চেয়েছিল। রিপোর্ট না চাওয়া পর্যন্ত বিমান সংস্থা ঘটনার বিষয়ে কিছু জানায়নি।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে