টানটান উত্তেজনা! ‘পঞ্চমী’তে খলনায়িকার ভূমিকায় এন্ট্রি নিচ্ছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা

তবে নতুন প্রোমো নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। কেউ লিখছেন, ‘এতদিন মানুষের পরকীয়ার গল্প দেখিয়েছে, এবার মানুষকে নিয়ে দুই সাপের পরকীয়ার গল্প দেখবে'।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসায় একের পর এক চমক। দু একটা পুরোনো ধারাবাহিক বাদে গোটা চ্যানেলের দায়িত্বই এখন নতুন ধারাবাহিকগুলির হাতে। যাই হোক, মাস কয়েক আগেই শুরু হয়েছে ভিন্ন ধারার ধারাবাহিক ‘পঞ্চমী’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা দে। ‘বউমা একঘর’-ধারাবাহিকের মাধ্যমে তিনি স্টার জলসায় ডেবিউ করলেও, এই ধারাবাহিক মাত্র ৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই ‘পঞ্চমী’ ধারাবাহিকে তাঁর চরিত্রটি একপ্রকার চ্যালেঞ্জিং। যাই হোক, মাত্র কয়েকদিনেই এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এবার বড় চমক আসতে চলেছে ‘পঞ্চমী’ ধারাবাহিকে।

স্টার জলসার এই মেগায় এবার এন্ট্রি নিচ্ছে জি বাংলার নায়িকা, তাও আবার খলনায়িকার বেশে। ‘পঞ্চমী’র জীবনে নতুন ঝড় তুলতে গল্পে আসছে ‘কালনাগিনী’। এই ফ্যান্টাসি ধারাবাহিককে নিয়ে শুরু থেকেই চর্চা চলছে। ‘পঞ্চমী’র ভিএফএক্সের কাজ বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সঙ্গে সুস্মিতা-রাজদীপের রসায়নও নজরকাড়া। সম্প্রতি ‘পঞ্চমী’র নতুন প্রোমোতে দেখা গিয়েছে, ভিলেনের চরিত্রে ধরা দেবেন জি বাংলার জনপ্রিয় নায়িকা ‘উমা’ শিঞ্জিনী। এবার শিঞ্জিনীকে দেখা যাবে ‘কালনাগিনী’র ভূমিকায়। বিয়ের পর শ্বশুরবাড়িতে এখনও মর্যাদা পায়নি পঞ্চমী। অন্যদিকে নাগমাতা চাইছে পঞ্চমী তাঁর স্বামী কিঞ্জল এবং গুরুদেবকে প্রাণে মেরে ফেলুক।

সাম্প্রতিক এপিসোডে দেখানো হয়েছে, গায়েব পঞ্চমীকে হন্যে হয়ে খুঁজছেন কিঞ্জল। ফুলসজ্জার রাতে কিঞ্জলকে ছোবল মারতে গিয়ে পঞ্চম দেখে ঘুমের ঘোরে পঞ্চমীর নাম করছে তাঁর স্বামী। এদিকে নতুন প্রোমোয় দেখানো হয়েছে, কিঞ্জলের মা ছেলেকে বাঁচানোর জন্যে পঞ্চমীর উপর ভরসা করতে পারছেন না। তাই কিঞ্জলের ফের বিয়ে দেবেন তিনি। এরপরেই এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে, সেই মেয়েই নাকি কিঞ্জলের প্রকৃত রক্ষাকবচ, নাম চিত্রা। মহিলাকে দেখে চেনাচেনা মনে হয় পঞ্চমীর। আদতে তিনি নাগমাতা, অন্যদিকে তাঁর মেয়ে ‘কালনাগিনী’। সেই নিয়েই এবার এগোবে সিরিয়ালের গল্প। তবে নতুন প্রোমো নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। কেউ লিখছেন, ‘এতদিন মানুষের পরকীয়ার গল্প দেখিয়েছে, এবার মানুষকে নিয়ে দুই সাপের পরকীয়ার গল্প দেখবে’।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের