বিশ্বে করোনার মৃত্যুমিছিলে সামিল আরও ১,২০৪

দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে জাপান। দ্বিতীয়স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশ্বজুড়ে দাপট দেখাতে শুরু করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু-দুই’ই ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমিতের সংখ্যা যেমন দুই লক্ষের গণ্ডি ছাড়িয়েছে, তেমনই দৈনিক মৃত্যু বারোশ ছাড়িয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পরে বিশ্বজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৯ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। আর মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৬৭ লক্ষ ৫১ হাজার ৯৪৭ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ৫৯ লক্ষ ৬৪ হাজার ৬৪ হাজার ১৬০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ৫৪৯ ।

বৃহস্পতিবার সকালে পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ৩৫৪ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৬৮ জন। যার ফলে মৃতের সংখ্যা ৬৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩১৩ জন। জার্মানিতে ১৩৮, ব্রাজিলে ৯২ ও মেক্সিকোয় ৫৮ জন মারা গিয়েছে। রাশিয়ায় প্রাণ হারিয়েছে ৪৪ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেনের দেশে নতুন করে আরও ২৬ হাজার ৬৩২ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। পুর্ব এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে যথাক্রমে ১৯ হাজার ৫৩৮ ও ১৬ হাজার ৫১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮০৭ জন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের