কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেব না, সরস্বতী পুজোর দিন বার্তা হাসিনার

করোনার বিধি-নিষেধ উঠে যাওয়ায় দুই বছর বাদে দেশজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে সরস্বতী পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরস্বতী পুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে গিয়ে ধর্মীয় মৌলবাদীদের ফের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আবহমান কাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবেন না বলে হুঙ্কার ছেড়ে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে সব ধর্মের উ‍ৎসব পালন করে আসছেন। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি কাউকে নষ্ট করতে দেব না।’ করোনার বিধি-নিষেধ উঠে যাওয়ায় দুই বছর বাদে এদিন দেশজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে সরস্বতী পুজো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্নাথ হল, রামকৃষ্ণ মিশন, লোকনাথ মন্দির, মহাপ্রকাশ মঋঠ সহ বিভিন্ন ধর্মীয় আশ্রমে সকাল থেকেই উ‍ৎসবমুখর পরিবেশ। পুষ্পাঞ্জলি দিতে সাধারণ মানুষের ঢল নেমেছে। সরস্বতী পুজো উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। আমি দেবী সরস্বতীর পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশের অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি।’ বাংলাদেশ সাম্পদ্রায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘হাজার বছর ধরে এই ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছে। এখন ধর্ম যার যার উৎসব সবার। আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না। আগামী দিনে সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই