‘দিদির দূত’ এগিয়ে এলেন পরিযায়ী শ্রমিকের মেয়েকে ডাক্তারি পড়াতে

পড়াশোনার খরচের ভার নিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মেয়ে পায়েল রহমান। নুন আনতে পান্তা ফুরায় তাঁদের। সেই পায়েল অত্যন্ত মেধাবী। তিনি ডাক্তার হতে চান। ভর্তিও হয়েছেন মেডিক্যাল কলেজে। চলছিল পাঠ। তবে আর্থিক খরচ প্রচুর। তা সামালাতে পারছিল না দুঃস্থ পরিবার। এগিয়ে এলেন ‘দিদির দূত’ (DIDIR DOOT)। পড়াশোনার খরচের ভার নিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী। মালদার ঘটনা। 

রতুয়া-২ ব্লকের মহারাজপুর গ্রামের বাসিন্দা পায়েল। নিট পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করেছিলেন তিনি। উত্তরবঙ্গের একটি ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগ ছেড়ে আরও ভালো কিছু করতে চেয়ে আবারও পরীক্ষা দিয়েছিলেন তিনি। ভালো র‍্যাঙ্ক করে উত্তীর্ণ হয়ে সুযোগ পেয়েছিলেন এনআরএস মেডিক্যাল কলেজে। তিনি এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে খরচ প্রচুর। তাই অর্থের জোগান নিয়ে চিন্তা ছেয়েছিল পরিবারকে। চোখে অন্ধকার দেখছিলেন মেধাবী ছাত্রী। তারপর ফের নতুন করে আলো জ্বালালেন বিধায়ক।

মালতীপুর বিধানসভা এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সী গিয়েছিলেন এলাকায় জনসংযোগ করতে। তিনি পালন করছিলেন ‘দিদির দূত’ ভূমিকা। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন পায়েল। জানিয়েছিলেন, সমস্যার কথা। সব শুনে বিধায়ক তাঁর হাতে একটি ল্যাপটপ তুলে দেন। প্রতিশ্রুতি দেন, প্রতি মাসে ৫ হাজার টাকা করে সাহায্য করা হবে পড়ার জন্য। সেই টাকা দেওয়া হবে বিধায়ক ভাতা থেকে। আর এই আশ্বাসে আপ্লুত পায়েল। স্বপ্ন যে পূরণ হবেই এবার।

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার