নেই চোখে-মুখে বিচ্ছেদের বেদনা! সেটের মধ্যেই প্রাক্তন ননদকে নিয়ে তুমুল নাচ তৃণার

বোঝাই যাচ্ছে, 'বালি ঝড়'-এও টলিপাড়ার গুনগুনের সঙ্গে অভিনয়ে করছেন সাজি। দুজনেই একটি জনপ্রিয় ট্রেন্ডিং গানের সঙ্গে নেচে উঠলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনে বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে স্বামী-স্ত্রী দুজনেই মনের আনন্দে একের পর এক ট্রেন্ডিংয়ের তালে রিল ভিডিও বানিয়েই চলেছেন। চারিদিকে এত গুঞ্জনে একেবারেই সাড়া মিলছে না তাঁদের, অথচ ১১ বছর প্রেম করে বিয়ে করেছেন তারকা যুগল, হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে, অভিনেতা নীল ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী অভিনেত্রী তৃণা সাহাকে নিয়েই। কয়েকদিন ধরেই গুঞ্জন, আর বোধহয় একসঙ্গে থাকছেন না নীল-তৃণা। দুজনের পথ হয়তো আলাদা হয়েছে। যদিও কয়েক বছর ধরে টলিউডের একাধিক তারকা জুটির ভাঙনের কথা প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় যোগ হল, নীল-তৃণাও নামটাও, সেটাই দেখার!

যদিও আশেপাশের কোনও আলোচনাতেই পাত্তা দেননি নীল-তৃণা কেউই! বরং মনের আনন্দে রিল বানিয়ে যাচ্ছেন দুজনেই। সম্প্রতি পাঠান ছবি দেখতে গিয়ে, দলবলকে নিয়ে একটি জবরদস্ত রিল ভিডিও বানিয়েছেন অভিনেতা নীল। অন্যদিকে সদ্য প্রকাশ্যে এল, জোড়া অর্থাৎ তৃণার একটি সুন্দর রিল ভিডিও। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, প্রাক্তন ননদের সঙ্গে রিলে মেতেছেন অভিনেত্রী। পরনে ছিল একটি লাল বর্ণের কো-অর্ড পোশাক। বোঝাই যাচ্ছে, তৃণার নতুন ধারাবাহিক ‘বালি ঝড়’-এর শ্যুটিং সেটে রয়েছেন তিনি। সেখানেই দেখা মিলল, ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার ননদ সাজির সঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ‘বালি ঝড়’-এও টলিপাড়ার গুনগুনের সঙ্গে অভিনয়ে করছেন সাজি। দুজনেই একটি জনপ্রিয় ট্রেন্ডিং গানের সঙ্গে নেচে উঠলেন। কেউ কারুর থেকে কম যায়না দুজনেই একের পর এক স্টেপ মিলিয়ে নাচলেন। তৃণার চোখ-মুখে একেবারেই স্পষ্ট নয়, বিচ্ছেদের বেদনা।

 

নীল-তৃণার বিয়ে হয়েছে, ২০২১ সালের প্রেমের মাসে। কলকাতার একটি বিলাসবহুল রিসর্টে সেজে উঠেছিল নীল-তৃণার রাজকীয় বিয়ের আসর। তাঁদের বিয়ের মেনু থেকে ভেনু, সবেতেই ছিল নানা চমক। বিয়ের আগে একাধিক আইবুড়ো ভাত খেয়েছেন তাঁরা, একেবারে জুটি বেঁধে। প্রায় ১১ বছরের দীর্ঘ প্রেম নীল-তৃণার। তাঁদের জুটির রসায়ন মুগ্ধ করে তাঁদের অনুরাগীদের। কিছুদিন আগেই একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। ছবিও আপলোড করেছিলেন। কিন্তু তারপর থেকেই আর একসঙ্গে দেখা যায়না তাঁদের। এদিকে তৃণার প্রসার এখন বড়পর্দা পর্যন্তও পৌঁছেছে। ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজও করছেন তিনি। কিন্তু নীল আটকে রয়েছেন ধারাবাহিকেই। কিছুদিন আগেই তৃণার জন্মদিন গিয়েছে, ওইদিন একবারের জন্যেও নীলকে দেখা যায়নি তৃণাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ওদিকে কারণ জিজ্ঞাসা করলে অভিনেতা জানান, তৃণার শরীর খারাপ। রাতের বেলা সেলিব্রেশন হলেও কোনও ছবি আপলোড করেননি তাঁরা। কিন্তু এদিকে শ্যুটিংয়ের বাইরেও নানা জায়গায় রিল বানাতে দেখা যাচ্ছে নীলকে, কিন্তু কোথাও নেই তৃণা। তবে কি সত্য সত্যই সংসারের পাঠ চোকালেন নীল-তৃণা, অপেক্ষার পালা!

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!