রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে উন্নয়নের জন্য ৫৬৯ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র

স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা পরিকাঠামো উন্নয়নের এই কাজ বাস্তবে হলে এলাকাতেই চিকিৎসা দেওয়ার অনেক সহজ হয়ে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোয় রাজ্যের পাশে দাঁড়ালো কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল অর্থ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে। যদিও এই অর্থ রাজ্যের পাওনা বলেই দাবি করেছেন রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক। সূত্রের খবর, পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য খাতে পরিকাঠামোর মেরামতির জন্য তিন বছরের জন্য প্রায় ৫৬৯ কোটি টাকা দেবে কেন্দ্র। ধাপে ধাপে দেওয়া হবে এই অর্থ, জানিয়েছে কেন্দ্র। করোনা মোকাবিলায় অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবা অনেকটাই বাঁচিয়ে দিয়েছে আমজনতাকে। কিন্তু আগামী দিনে এই স্বাস্থ্য ব্যবস্থাই গুরুত্বপূর্ণ তাই রাজ্যকে এই বিপুল অঙ্কের অর্থ প্রদান করছে কেন্দ্র।

একেবারে প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন থেকে নতুন পরিকাঠামো তৈরির সবিস্তার রূপরেখা প্রতিটি জেলায় পাঠানোর কাজও সম্পূর্ণ। জেলাশাসকদের বলা হয়েছে, দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি চালাতে হবে। জেলা শাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে, গ্রামীণ এলাকায় যে-সব প্রাথমিক বা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব ভবন নেই, তাদের নিজের বাড়ি নির্মাণ করতে হবে। তাই জমি খুঁজতে হচ্ছে জেলা প্রশাসনগুনিকে। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাবসেন্টারে রাখতে হবে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার উপযোগী পরিকাঠামো। গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাবসেন্টারগুলিকে হেলথ ও ওয়েলনেস কেন্দ্রে (এইচডাব্লিউসি) পরিষেবা উন্নত করতে হবে। রাজ্যে পালাবদলের পরই স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই কেন্দ্রের অর্থে কোনও ফাঁকি না দিয়ে দ্রুত স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কাজে লেগে পড়েছে রাজ্য।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা পরিকাঠামো উন্নয়নের এই কাজ বাস্তবে হলে এলাকাতেই চিকিৎসা দেওয়ার অনেক সহজ হয়ে যাবে। শুধুমাত্র চিকিৎসকদের ঘাটতি রাজ্য মেটাতে পারলে বড় বড় হাসপাতাল গুলিতে ভিড় এড়ানো যাবে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার