মানসিক ভারসাম্যহীন মহিলার পাশে প্রশাসন ও এলাকার মানুষ

Share:

 

নিজস্ব প্রতিনিধি: অনাহারে অর্ধাহারে কোলের শিশুকে নিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলার দিন কাটছিল পথের ধারে। প্রত্যন্ত এলাকার মানুষের উদ্যোগে খাদ্য ও সহচর্য পেল ওই মহিলা। পাশাপাশি স্থানীয় মানুষের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন মহিলা ফিরে পেল তার বাড়ির লোকদের।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের ডিএনটি মোরে। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কেশরাইলের মানসিক ভারসাম্যহীন বছর তিরিশের বাসিন্দা আমিনা বিবি, তার কোলের শিশু সন্তানকে নিয়ে কোনভাবে দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর এলাকার ডিএনটিমোড়ে এসে পৌঁছায়। সেখানেই বিগত তিনদিন ধরে সে অসহায় অবস্থায় একটি শনি মন্দিরে দিন কাটাচ্ছিল। ঘটনাটিকে পরে স্থানীয় বাসিন্দাদের। এরপর থেকে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে আগলে রেখেছিল।

তিন দিন তাকে পরিচর্যা করার পরই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এলাকার মানুষ যোগাযোগ করে রামপুর ফাঁড়ির পুলিশ এর সঙ্গে। এরপর পুলিশের উদ্যোগে ওই মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানবিকতা যখন এক প্রকার মানুষের মন থেকে উধাও হতে বসেছে ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার মানুষ গুলোর এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে থাকবে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি