‘আমি আছি তো, দেখি কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে’, জয়নগরে আশ্বাস অভিষেকের

বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি আছি তো, দেখি কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে - জয়নগরে আশ্বাস অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তের ভগবান হয়ে গেলেন তিনি। বরাভয়ের আশ্বাস দিলেন তিনি। বুঝিয়ে দিলেন তিনি থাকতে কারও ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার। নজরে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন অর্থাৎ শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তিনি। আর সেই সভা থেকেই তিনি নিজেকে উপনীত করলেন ভক্তের ভগবান হিসাবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি সাফ জানান, ‘বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি আছি তো, দেখি কে লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar) বন্ধ করে। যত দিন তৃণমূল সরকার রয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না।’

এদিনের সভা থেকে বিজেপিকে নিশানা বানিয়ে অভিষেক বলেন, ‘দক্ষিণ কলকাতা আমার জন্মভূমি হলে দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। ডায়মন্ড হারবার থেকে আমি প্রথম সাংসদ হই। এ বার লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে নয়। লড়াই হবে ভোটের ব্যবধানে। এবারের ভোট বিজেপির জুমলাবাজিকে উচিত শিক্ষা  দেওয়ার ভোট। ৪ জুন ফল বেরোবে কিন্তু বিজেপি সরকার গড়তে পারবে না। বিজেপি ক্ষমতায় আসার পর গরিবকে ভাতে মারার চেষ্টা করেছে। সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছে। বিধ্বংসী ঘূর্ণিঝড়়ের সময় শুধু তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়েছে। কোভিডের সময়ও তৃণমূল পাশে ছিল। অন্য দিকে, বিজেপি সরকার ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। গত পাঁচ বছরে ৪ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। কিন্তু মানুষের বকেয়া টাকা আটকে রেখেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। জিরের উপরও জিএসটি চাপিয়েছে। হিরের উপর জিএসটি নেই। দেশে কালো টাকা বেড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। ধনী আরও ধনী হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি আনলে সংবিধান পাল্টে যাবে। সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। আমরা বলছি না। বিজেপি নিজেই এ কথা বলছে সংকল্পপত্রে।’

এর পাশাপাশি এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘৪ জুন সরকার গড়লে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল। সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেবে ইন্ডিয়া। বিজেপির ইস্তাহারে শুধু বিভাজন, বৈষম্যের রাজনীতির কথা রয়েছে। কথায় আছে স্যাকরার টুকটাক, কামারের এক ঘা। ১ জুন এক কোপে বিজেপিকে বধ করবেন। সন্দেশখালির ভিডিয়ো দেখেছেন? কী ভাবে মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ধর্ষণের মতো মিথ্যা অভিযোগ করিয়েছে। বিজেপির নেতা গঙ্গাধর কয়ালকে এই কথা বলতে শোনা গিয়েছে। বিজেপির তমলুক প্রার্থী বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দাম কত?’। ভাবুন যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সহযোগিতা করেছে, তার দাম জিজ্ঞাসা করছেন বিজেপির প্রার্থী। ১ জুন মহিলা শোষণকারী এবং নির্যাতনকারী বিজেপির যে ক’জন ছাইপাঁশ পড়ে রয়েছেন, তাঁদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিতে হবে।’ 

এদিন জয়নগরের সভা থেকে অভিষেক সন্দেশখালির(Sandeshkhali) ঘটনা নিয়েও সরব হন। তিনি বলেন, ‘বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, একটি বুথে মদ খাওয়ার খরচ ৫ হাজার টাকা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ। অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ার খরচ বলছে পাঁচ হাজার। বাংলায় কত বুথ আছে জানেন? আশি হাজার। একটা বুথে পাঁচ হাজার হলে আশি হাজার বুথে ৪০ কোটি টাকা। বিজেপির বাড়ির টাকা বন্ধ আর বিজেপির(BJP) ভোটের দিন মদের বাজেট ৪০ কোটি। এত টাকার মদ কে খাবে? অবাক হওয়ার কিছু নেই। এলাকায় কোনও ভাল লোক বিজেপি করে না। আর তাই জন্য মদের বাজেট এত। উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটছে। আরও ছুটবে, যদি জোট ইন্ডিয়ার সরকার তৈরি হয়। বিজেপির সরকার আসবে না। এলেও চিন্তা করতে হবে না। ওরা টাকা দিক না দিক, ২১ ডিসেম্বরের আগে যাঁরা আবেদন করবেন, সেই মানুষদের বাড়ির টাকা আমাদের সরকার দিয়ে দেবে।’

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা