বিজেপিকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিতে হবে, তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার জয়নগরের সভা থেকে বিজেপিকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জয়নগরে সভা করার পর ডায়মন্ডহারবারে রোড শো করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের সভাকে ঘিরে কর্মী সমর্থকদের জমায়েত ছিল চোখে পড়ার মতো।

এদিন জয়নগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করা নিয়ে বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক। এই প্রসঙ্গে তিনি জানান, ‘তমলুকের বিজেপি প্রার্থী বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত। ভাবুন যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সহযোগিতা করছেন, তাঁর দাম জিজ্ঞাসা করছেন বিজেপি প্রার্থী। পয়লা জুন নির্যাতনকারী বিজেপির যে কজন পড়ে রয়েছেন, তাঁদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগারে ভাসান দিতে হবে।‘

পাশাপাশি সন্দেশখালি প্রসঙ্গ টেনে আক্রমণ শানাতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্যকে উদ্ধৃত করে অভিষেক জানান, ‘বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, একটি বুথে মদ খাওয়ার খরচ পাঁচ হাজার টাকা। বাংলার কটি বুথ আছে জানেন? আশি হাজার। একটি বুথে পাঁচ হাজার টাকা দেওয়া হলে ৮০ হাজার বুথে ৪০ কোটি টাকা। কোনও ভালো লোক বিজেপি করে না। সেজন্যই মদের বাজেট এত বেশি।‘

লোকসভা ভোটে বিরোধী ইন্ডিয়া জোটই সরকার গড়বে বলে আশা প্রকাশ করেন অভিষেক। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ‘আগামী ৪ জুন সরকার গড়লে নির্নায়কের ভূমিকায় থাকবে তৃণমূল। সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেওয়া হবে। বিজেপির ইস্তাহারে শুধু বিভাজন ও বৈষম্যের কথা বলা হয়েছে। পয়লা জুন এক কোপে বিজেপিকে বধ করবেন।‘

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন