আয়ুষের কাজ দেখতে রাজ্যে Surprise Visit ৫ সদস্যের কেন্দ্রীয় দল

কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের ৫ সদস্যের প্রতিনিধি দল হাজির বাংলায়। ২ দিনের সফরে তাঁরা খতিয়ে দেখবেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) হাজির আরও একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল(Central Delegate Team)। ২ দিনের ঝটিকা সফরে হাজির হয়েছেন ৫ সদস্যের এই দলটি। মূলত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর(Health Infrastructure) কাজ দেখবেন তাঁরা। মানে কেন্দ্রীয় বরাদ্দ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাংলার হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে পরিকাঠামোর মানোন্নয়ন হয়েছে কিনা, মানুষ চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা, সুস্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কী এবং সর্বোপরি বাংলায় আয়ুষ চিকিৎসার হালহকিকত খতিয়ে দেখবেন তাঁরা। পাঁচ জনের ওই দলে রয়েছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের(Ayush Ministry) ডিরেক্টর বিক্রম সিং, জয়েন্ট ডিরেক্টর রাহুল শর্মা-সহ পাঁচ পদস্থ কর্তা। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের পাঠানো এই কেন্দ্রীয় দল এদিন ও আগামিকাল রাজ্যে থাকছে। দিল্লিতে ফিরে গিয়ে তাঁরা রিপোর্ট দেবেন। ৪৮ ঘণ্টার এই সফরে তাঁরা রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও রাজ্যে আয়ুষের ডিজি-র সঙ্গেও বৈঠক করবেন। সেই সঙ্গে কোনও জেলাতেও যেতে পারেন তাঁরা।  

আরও পড়ুন মোদির নয়া চমক, Mini Vande Bharat, বাংলায় ৫টি

হুট করে এই Surprise Visit-এ এল কেন কেন্দ্রের এই প্রতিনিধি দল? পরিকাঠামো থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে এই রাজ্যের আয়ুষ চিকিৎসকদের একাংশ অসন্তুষ্ট। এই চিকিৎসকদের দলে আছেন আয়ুর্বেদ, ইউনানি, যোগা, হোমিয়োপ্যাথ, সিদ্ধা’র চিকিৎসকেরা। তাঁদের একাংশের অভিযোগ, কোভিডের সময়ে আয়ুষের চিকিৎসায় মানুষ উপকার পেয়েছেন। প্রাচীন চিকিৎসাশাস্ত্র আয়ুর্বেদ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহও বাড়ছে। কিন্তু এই রাজ্যে আয়ুষ নিয়ে ততটা প্রচার নেই। অথচ তার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের তথ্য বলছে, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই রাজ্যে আয়ুষের জন্য বরাদ্দ করা হয়েছিল ১৪ কোটি টাকা। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় আয়ুষ মিশনের তরফে সেই বরাদ্দ বেড়েছে প্রায় ৭ গুণ। কেন্দ্র ও রাজ্যের ৬০:৪০ অনুপাতে ওই টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৯৮ কোটি টাকা কেন্দ্রের তরফে এসেছিল। রাজ্য দিয়েছে ৪২ কোটি টাকা। যদিও খরচ না-হওয়ার কারণে কেন্দ্রের ভাগের ৯ কোটি টাকা ২০২০ সালে ফেরত চলে যায়। এর পর আর খুব বেশি টাকা এই খাতে বরাদ্দ হয়নি।

আরও পড়ুন কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ২

যদিও নবান্নের(Nabanna) দাবি, বরাদ্দ অনুযায়ীই পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। সরকারি স্তরে আয়ুষ চিকিৎসা পরিষেবাও অতীতের তুলনায় ভালো হয়েছে। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় আয়ুষ বিভাগের বোঝাপড়া রেখে যাতে উন্নয়ন করা যায়, সেই বিষয়ে কেন্দ্রের পাঁচ সদস্যের দলটির সঙ্গে স্বাস্থ্যসচিবের আলোচনা হবে। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) এই বিষয়ে জানিয়েছেন, ‘ওরা বার বার টিম পাঠাচ্ছে, পাঠাক। মাঝেমধ্যেই আসে। তাতে কী হয়েছে? আমাদের সব কিছুতেই স্বচ্ছতা বজায় রেখে কাজ করা হয়। ওনারা যা যা দেখতে চাইবেন তা ওনাদের দেখানো হবে। যেখানে যেখানে যেতে চান সেখানে সেখানে যেতে পারবেন। ঘুরে দখুক না মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলাকে। শীতকালে অনেকেই পিকনিক করতে আসে। অসুবিধা কোথায়!’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই