কর্ণাটকে শো করতে গিয়ে তীব্র আক্রমণের শিকার কৈলাস খের

সূত্রের খবর, কৈলাস খের যখন মঞ্চে উঠে পারফর্ম করছিলেন তখনই তাঁর দিকে তাক করে বোতল ছোঁড়া হয়, কিন্তু একটুর জন্যে বেঁচে যান গায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য গায়ক কৈলাস খের কর্ণাটকের হাম্পিতে অনুষ্ঠান করতে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হলেন। কড়া নিরাপত্তা সত্ত্বেও তাঁর দিকে তাক করে বোতল ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। গায়কের নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসে। সূত্রের খবর, কর্ণাটকের একটি কনসার্টে কোনও কন্নড় গান না গাওয়ার অভিযোগে হেনস্তার সম্মুখীন হতে হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে শুধুমাত্র হিন্দি গান গাওয়ার জন্য গায়কের প্রতি ক্ষুব্ধ হন জনতা। এরপরেই এলোপাথাড়ি বোতল ছুঁড়ে আক্রমণ শুরু হয় তাঁর উপর।

ঘটনায় স্থানীয় দুজন প্রদীপ (২২) ও সুরাহ (২১) কে পুলিশ গ্রেফতার করে এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, কৈলাস খের যখন মঞ্চে উঠে পারফর্ম করছিলেন তখনই তাঁর দিকে তাক করে বোতল ছোঁড়া হয়, কিন্তু একটুর জন্যে বেঁচে যান গায়ক। তাঁর পিছনে গিয়ে বোতলটি মঞ্চে পড়ে যায়। তবে এই ঘটনায় একটুও বিভ্রান্ত না হয়ে গায়ক তাঁর পারফরম্যান্স চালিয়ে যান। কয়েক সেকেন্ড পরে, একজন কর্মকর্তাকে মঞ্চ থেকে অর্ধভরা জলের বোতলটি সরিয়ে ফেলতে দেখা যায়।

গত শুক্রবার কর্ণাটকে শুরু হয় হাম্পি উৎসব, তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে অনেক তারকারাই উপস্থিত হয়েছিলেন। সেখানেই আমন্ত্রণ জানানো হয়, কৈলাস খেরকে। প্রাক্তন বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহ্যকে স্মরণ করে প্রতি বছরই কর্ণাটক সরকার এই বার্ষিক উৎসবের আয়োজন করেন। বলিউডের একজন খ্যাতনামা গায়ক কৈলাস খের। বিশেষত, একটি অন্য ধাঁচের গান গাওযার জন্যে তিনি বিখ্যাত। একাধিক বলিউড চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলি হল, ‘সেঈয়া’, ‘ইয়া রাব্বা’ প্রমুখ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে