দিল্লিতে পরপর গাডির ধাক্কা, জখম ২৫ পড়ুয়া-সহ ২৯

আহতরা ভর্তি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পরপর কয়েকটি গাড়ি একে অন্যকে ধাক্কা মারে। এই গাড়ির মধ্যে ছিল স্কুলবাস। দুর্ঘটনায় ২৫জন পড়ুয়া-সহ ২৯জন জখম হয়েছেন। গাড়ির সামনে বসে থাকা কয়েকজন পড়ুয়া আসন থেকে ছিটকে পড়ে বাসের মেঝেতে। ফাটে মাথা। দুর্ঘটনায় আহত পড়ুয়া ও বাকিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন পডু়য়াকে ছেড়ে দেওয়া হয়। যাদের আঘাত গুরুতর, তাদের হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তিন কর্মী এবং এক পথচারীও জখম হন। 

দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে সালিমগড় সেতুর কাছে। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢিল ছোড়া দূরত্ব। প্রাথমিক তদন্তে পুলিশের  অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। দেখে চারটি স্কুল বাস, একটি মোটর সাইকেল, একটি চার চাকা এবং একটি অটো একে অপরকে ধাক্কা মেরেছে। সব গাডির কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা পডু়য়ারা ভয় পেয়ে চিৎকার শুরু করে। ত্রাতার ভূমিকায় নামে পুলিশ। তারা লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। ঘণ্টাখানের জন্য বন্ধ রাখতে হয় যান চলাচল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। দুর্ঘটনার খবর পেয়ে পড়ুয়াদের অভিভাবকেরা পৌঁছে যান হাসপাতালে। 

আরও পড়ুন দিল্লির তাপমাত্রা ১.৯ ডিগ্রি, ঘন কুয়াশায় ট্রেন-বিমান পরিষেবা তছনছ

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের