ভারতীয় দলকে নতুন করে সাজাতে চান কোচ দ্রাবিড়

আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই টিম ইন্ডিয়াকে চালনা করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপ চলাকালীনই ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই টিম ইন্ডিয়াকে চালনা করবেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডও ‘দ্য ওয়াল’-এর ওপরই ভরসা রেখেছে। জানা গিয়েছে, কোচের চাকরি পাওয়ার আগেই নাকি বোর্ড কর্তাদের নতুন করে দল সাজানোর কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে মেন ইন ব্লু-র অধিনায়ক হিসেবে যে রোহিত শর্মাকেই বেশি পছন্দ সেটাও জানান দ্রাবিড়।

চলতি টি-২০ বিশ্বকাপের পরই কুড়ি-বিশের দলের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তারপর থেকে তিনি শুধু ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটেই অধিনায়কত্ব করবেন। তবে আগামী ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তাই  খুব দ্রুতই টি-২০-র নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিসিআইকে। তবে বোর্ড দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সিনিয়র ক্রিকেট দলের নতুন কোচ দ্রাবিড় তাঁর পরিকল্পনা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটা নিয়ে বিসিসিআইয়ের কর্তাদের একটা ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেখিয়েছেন।      

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?