বিশ্বকাপে ভরাডুবি, ইস্তফা দিলেন জাতীয় হকি দলের কোচ

আচমকা তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বিস্মিত হকি সংস্থার কর্তারা।   

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাটিতে বিশ্বকাপে ভরাডুবির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিলেন জাতীয় হকি দলের কোচ গ্রাহাম রিড। সোমবার জাতীয় হকি সংস্থার সভাপতি দিলীপ তিরকের কাছে পাঠানো ইস্তফাপত্রে অবশ্য সরে দাঁড়ানোর কোনও কারণ ব্যাখ্যা করেননি অস্ট্রেলিয়ান হকি দলের প্রাক্তন মিডফিল্ডার। তিন বছরের বেশি সময় ধরে ভারতীয় হকি দলের কোচের দায়িত্বে থাকাকালীন দলকে প্রচুর সাফল্যও এনে দিয়েছিলেন রিড। আচমকা তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বিস্মিত হকি সংস্থার কর্তারা।

২০১৯ সালে জাতীয় পুরুষ হকি দলের কোচের দায়িত্ব প্রাক্তন অজি তারকা গ্রাহাম রিডের হাতে তুলে দিয়েছিলেন হকি সংস্থার কর্তারা। দলকে সাফল্যও এনে দিয়েছিলেন। অলিম্পিকে পদকের পাশাপাশি কমনওয়েলথ গেমসেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হরমনপ্রীতরা। ফাইনালে রানার্স হয়ে রৌপ্য পদক পেয়েছিল ভারত। গত বছর হকি বিশ্বকাপেও তৃতীয় স্থান পেয়েছিল ভারতীয় হকি দল। ফলে প্রত্যাশা বেড়ে চলছিল। কিন্তু সদ্য সমাপ্ত হকি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেও নবম স্থান পেয়েই সন্তষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অথচ স্পেনকে ২-০ গোলে হারানোর পাশাপাশি ইংল্যান্ডের সঙ্গে অমীমাংসিত রেখেছিল ম্যাচ। কিন্তু ওয়েলসের বিরুদ্ধে ২-৪ গোলে হেরে যাওয়ায় সব হিসেব গুলিয়ে যায়।

এদিন হকি সংস্থার সভাপতি দিলীপ তিরকেকে পাঠানো ইস্তফাপত্রে গ্রাহাম রিড লিখেছেন, ‘আমার সরে দাঁড়ানোর সময় এসেছে। ভারতীয় হকি দলের দায়িত্ব পাওয়া আমার জীবনে এক বড় গর্বের বিষয়। কোচের দায়িত্বে থাকাকালীন আমি প্রতিটি মুহুর্তই উপভোগ করেছি। ভারতীয় হকি দলের ভবিষ্যত যথেষ্টই উজ্জ্বল। আমি না থাকলেও দলের প্রতি আমার শুভেচ্ছা থাকবে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের