ঝাড়গ্রামে রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত গাড়ির চালক

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বেহাল রাস্তার কারণে ফের রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত গাড়ির চালক। ঝাড়গ্রাম(Jhargram) জেলার লোধাশুলি রাজ্য সড়কে সোমবার ফের পথ দুর্ঘটনা ঘটে। বেহাল রাস্তার কারণেই বারবার ঘটছে পথদুর্ঘটনা এমনই মনে করছে পথ চলতি মানুষ। এদিন ঝাড়গ্রাম শহর থেকে লোধাশুলি(Lodhasuli) যাবার পথে একটি চারচাকা গাড়ি দুটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সজরে ধাক্কা মেরে একটি ইলেক্ট্রিকের খুঁটিতে।

এত টাই জোরে ধাক্কা মারে যে রাস্তার মাঝে ইলেকট্রিক খুঁটিটি ভেঙ্গে পড়ে। গুরুতর আহত হন গাড়ির ড্রাইভার। রাস্তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পথচারীরাও দুর্ঘটনার ভয়ে যাতায়াত বন্ধ করে দেয়। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ। রাস্তা জুড়ে খুঁটিটি পড়ে থাকায় বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বিদ্যুৎদফতর থেকে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে ওই খুঁটিটি সরালে ফের চলাচল শুরু হয়।

স্থানীয় মানুষের অভিযোগ, প্রায়শই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে ।এর পেছনে যেরকম বেহাল রাস্তার কারণ রয়েছে, তেমনি যানবাহনের বেপরোয়া গতি অন্যতম কারণ । তাই এই এলাকায় ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।

আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’