ঝাড়গ্রামে পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের সারদাপিঠ মোড়ে বিদ্যালয়ের পাঁচিল ও ভেঙে ঢুকে পড়ল একটি যাত্রীবাহী বাস। বাসের নিচে চাপা পড়লো এক ব্যক্তি ও একটি গরু। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনটি ঘটে। বুধবার দুপুরে লোধাসুলি থেকে ঝাড়গ্রাম শহরে প্রবেশ এর মুখে সারদাপিঠ স্কুলের (Saradapith School) সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক প্রাচীর ভেঙে বাস নিয়ে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। সেই সঙ্গে বাসের নিচে চাপা পড়ে যায় এক পথচারী ও একটি গরু। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার (Jhargram P.S.) পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসের নিচ থেকে চাপা পড়ে যাওয়া ব্যক্তিকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম (Jhargram) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তবে তার নাম ও পরিচয় জানা যায় নি। কিন্তু বাসের চালক পলাতক। পুলিশ বাসটিকে আটক করেছে। ওই ঘটনার পর ঝাড়গ্রাম – লোধাশুলি রাজ্য সড়কে (State High Way) সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকার মানুষের অভিযোগ প্রায় সেই ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় ওই এলাকায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। পুলিশ (Police) ঘটনাস্থলে গিয়ে একটি পেলোডার সাহায্যে বাসটিকে স্কুলের মধ্যে থেকে বাইরে বের করে আনে ।এরপর ক্রেনের সাহায্যে বাসটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা