পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন শেখ হাসিনার

ছিলেন হাসিনা মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রথম পাতাল মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ, বৃহস্পতিবার ১১টার কিছু পরে পূর্বাচল নতুন শহর প্রকল্প নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজাউল কমার্শিয়াল প্লটমাঠে মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন। উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মাথায় দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজেরও উদ্বোধন করলেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এম এ এন সিদ্দিক। নির্মাণকাজ শেষ হলে ২৫টি ট্রেন চলবে। একেকটি ট্রেনে থাকবে ২৫টি আটটি করে কোচ। ব্যস্ত সময়ে আড়াই থেকে তিন মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট। যাত্রী ধারণ ক্ষমতা দৈনিক আট লক্ষ। ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) আওতায় এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএ)।। নারায়ণগঞ্জের পিতলগঞ্জে মেট্রোরেলের ডিপো নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানেরসঙ্গে চুক্তি সই করেছে ডিএমটিসিএল। ২০৩০ সাল নাগাদ রাজধানী ঢাকায় মোট ছয়টি মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে। প্রতিটি প্রকল্পের দায়িত্বে  ডিএমটিসিএল। 

আরও পড়ুন বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ