বিজেপি নেতারই কিনা ঘর ভাঙছেন সৌমিত্র, বলেন কী সুজাতা

শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির স্ত্রীর সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। এমনটাই দাবি তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তিনি নাকি দলেরই এক নেতার ঘর-সংসার ভেঙে দিচ্ছেন। দলেরই নেতার বউয়ের সঙ্গে প্রেম করছেন, লিভ টু গেদারে আছেন। বউয়ের সঙ্গে ডিভোর্স পালা শেষ হওয়ার আগেই কিনা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। স্বামীর জীবনে একের পর এক নারীর আগমন। আর তার জেরেই নাকি যাবতীয় অশান্তি, অত্যাচার, বিবাদ ও শেষ এই বিচ্ছেদ পালা। দাবি তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল(Sujata Mondol)। তাঁর এহেন বিস্ফোরক অভিযোগ স্বামী তথা বিষ্ণুপুর(Bishnupur) লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ(BJP MP) সৌমিত্র খাঁয়ের(Soumitra Khan) বিরুদ্ধে। শুক্রবার বাঁকুড়া(Bankura) জেলা আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে হাজির থেকে সৌমিত্র খাঁ’র সঙ্গে তাঁর সম্পর্ক নষ্টের পিছনে এই সব অভিযোগই সামনে আনেন সুজাতা।

আরও পড়ুন পার্থ-অর্পিতা-কুন্তল ত্রিকোন সম্পর্ক আর ১০০টা গাড়ি

ঠিক কী বলেছেন সুজাতা? সৌমিত্র ঘরণীর দাবি, স্বামী ও স্ত্রীর মধ্যে তৃতীয় নারীর প্রবেশ কোনও স্ত্রীই মেনে নিতে পারবেন না। তিনিও পারেননি। বিয়ের পরেই বুঝতে পারেন সৌমিত্রের জীবনে একাধিক নারী আছে। তাঁদের মধ্যে আবার কয়েকজন নাকি বিজেপিরই নেত্রী বা কর্মী। তিনি এই সব সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই নাকি বিয়ের পর থেকেই অ‌ত‌্যাচারিত হয়ে আসছিলেন তিনি। সৌমিত্র তাঁকে বিয়ে করার পর থেকেই অকথ‌্য অত‌্যাচার শুরু করেন। শুধু তাই নয়, সৌমিত্র দলেরই এক নেতার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী-স্ত্রীর সম্পর্কে শুধু ফাটল ধরানোই নয়, কার্যত সেই সম্পর্কই তাঁদের সম্পর্ককে বিচ্ছেদের পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু কে সেই নারী? এই প্রসঙ্গে সুজাতা তৃতীয় ওই মহিলার নাম বলেলনি। তাঁর অভিযোগ, ‘ওই মহিলা শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির স্ত্রী। তার সঙ্গেই সৌমিত্র বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।’

আরও পড়ুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির টাকা খুঁজছে নবান্ন

সুজাতার এমন বিস্ফোরক অভিযোগ স্বীকার না করলেও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ। তাঁর দাবি, ‘জীবন থেমে থাকে না। জীবন বয়ে যায় নদীর জলের মতো। কার কী অভিযোগ রয়েছে তা দেখে আমার লাভ নেই। ব‌্যক্তিগত বিষয় নিয়ে কে, কী বলল তাতে কিছু যায় আসে না। বিষ্ণুপুর লোকসভা নিয়ে কাজ করছি, এটাই মোদ্দা কথা।’ জানা গিয়েছে, সুজাতা ও সৌমিত্রের বিয়ে হয় ২০১৬ সালের ১ জুলাই। সৌমিত্র তখন কংগ্রেস ছেড়ে তৃণমূলের সাংসদ। সুজাতা খুব সাধারন মেয়ে। তবুও দুইয়ের মধ্যে প্রেম জমতে বেশি দেরী হয়নি। যত দ্রুত প্রেম, ততটাই দ্রুত বিয়ে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সৌমিত্র বিজেপিতে যোগ দেন। সেই সময় আদালতের নিষেধাজ্ঞায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতেই পারছিলেন না প্রচার করার জন্য। সেই সময় সুজাতা স্বামীর হয়ে প্রচারে নামেন। শুধু তাই নয়, সৌমিত্রকে জিতিয়ে ছাড়েন তিনি। তাঁর সেই ভূমিকার কথা প্রশংসার সঙ্গেই উল্লেখ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সেই সুজাতাই অতীত হতে বসেছেন সৌমিত্রের জীবনে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত