ফের বাংলা ভাগের দাবি বিজেপি নেতার

রবিবার কোচবিহারে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) বীর চিলারায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার বাংলা ভাগের দাবি উসকে দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের (BJP MLA)। এবার বাংলা ভাগের কথা শোনা গেল কালিম্পং (Kalimpong) এর বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মার (Bishnu Prasad Sharma) গলায়। রবিবার কোচবিহারে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) বীর চিলারায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার বাংলা ভাগের দাবি উসকে দিলেন তিনি।

রবিবার বিষ্ণুপদ শর্মা বলেন, ‘পাহাড়ে আমাদের ইতিহাস মেটানোর চেষ্টা হচ্ছে। এখানে রাজবংশীদের ইতিহাস মেটানোর চেষ্টা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের অধিকার পাব।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা আলাদা রাজ্য চাইছি। এই কথা আমি বিধানসভার ভেতরেও বলেছি এবং বাইরেও বলে আসছি।’

এর আগে গত বছর মার্চ মাসে বিধানসভায় বাজেট বিতর্কের সময় বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছিলেন, উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেশি। তাই উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করতে হবে। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে বিষ্ণুপ্রসাদ শর্মা পৃথক গোর্খাল্যান্ডের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, যে কোনও মূল্যে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করতে হবে। সেটা আলাদা রাজ্য হতে পারে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলও হতে পারে। প্রসঙ্গত একাধিকবার বঙ্গভঙ্গের দাবিতে সরব হয়েছেন বিজেপির নেতা মন্ত্রীরা। কখনও জঙ্গলমহলকে পৃথক রাজ্য ঘোষণার দাবি, তো কখনও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপির সাংসদ বিধায়করা। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও। এরপর একাধিক বিজেপি বিধায়ক সেই দাবিতে নিজেদের নাম জুড়ে ছিলেন।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩