লোধাশুলিতে লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষ , আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের লোধাশুলি – গড় শালবনির মাঝে লরি ও মারুতির মুখমুখি সংঘর্ষ হয়। আহত হন মারুতির চালক। আজ সকালে ঝাড়গ্রাম(jhargram) থেকে শালবনি যাওয়ার রাস্তায় মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য বাঁচলেন মারুতি ভ্যান এর চালক। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রাম থেকে যাচ্ছিল মারুতি ভ্যান এবং লোধাশুলির(Lodhasuli) দিক থেকে পেপার মিলের মাল বোঝাই গাড়িটি আসছিলো। সেই সময় দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় লরিটি।

তার পরেই ঘটে বিপত্তি। সজোরে গিয়ে ধাক্কা মারে মারুতিকে। অল্পের জন্য বাঁচেন মারুতিতে(Maruti) থাকা ড্রাইভার এবং প্যাসেঞ্জার। স্থানীয়দের দাবি, রাস্তা সারাই হলেও স্পঞ্জ আয়রন কারখানা মাল বোঝাই গাড়ির দৌরাত্ম্য বাড়ার ফলেই দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে।

রাস্তায় চলতে সমস্যায় পড়ছেন স্থানীয় সাধারণ মানুষ। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় । যার ফলে ৫ নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে ঘন্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুটি গাড়ি আটক করেছে।

অন্যদিকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল(Sakrail) ব্লকে জলে ডুবে মৃত্যু ২ছাত্রের। একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অন্য জন প্রথম বর্ষের ছাত্র। সম্পর্কে এরা দু ভাই।
যোকুয়া গ্রামের একই পরিবারের তিন যুবক দুর্গাহুড়ি পার্কে ঘুরতে গিয়ে পুকুরে স্নান করতে নামে। মাধ্যমিক পরীক্ষার্থী
সৌমিত্র জানা বয়স ১৭ প্রথমে জলে নেমে তলিয়ে যেতে থাকলে তখন সে সহায্যর জন্য চেঁচালে, সুব্রত জানা, বয়স ২০ ফাস্ট ইয়ারের ছাত্র সে ভাইকে বাঁচাতে জলে নামে। তৃতীয়জন তখন পার্কের অন্যত্র ছিলো। কিন্তু চিৎকার শুনে সে ছুটে এসে দেখে দুজনই তলিয়ে গেছে। তৎক্ষনাৎ সে গ্রামে খবর দিলে এলাকার লোকজন ছুটে এসে খোঁজ শুরু করে। খবরযায় সাঁকরাইল থানায়। তড়িঘড়ি ব্লকে অবস্থিত বিপর্যয় মোকাবিলা টিম কে খবর দেওয়া হয়। তিন জন ডুবুরি এবং গ্রামের লোকের চেষ্টায় প্রায় একঘন্টা পর দুজন জে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষনা করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা