দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তুমি আমাদের গর্ব’, তৃতীয়বার গ্র্যামি জয়ী রিকি কেজকে অভিনন্দন অনুরাগ ঠাকুরের

নিজস্ব প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ড শেরিমণী। বিশ্ব মিউজিক জগতের কাছে গ্র্যামি পুরস্কার সর্বশ্রেষ্ঠ সম্মান। এ বছর ৩১ টি গ্র্যামি জিতে নজির গড়লেন বিখ্যাত আমেরিকান গায়িকা বিয়ন্সে। যাঁর কন্ঠের যাদুর পাশাপাশি শরীরী তরঙ্গে মুগ্ধ গোটা বিশ্ববাসী। তবে ভারতও পিছিয়ে নেই। এই নিয়ে তিনবার গ্র্যামি পুরস্কার পেলেন ভারতীয় সুরকার রিকি কেজ। ব্যাঙ্গালুরুর বাসিন্দা ৪১ বছর বয়সী সুরকার রিকি, রক কিংবদন্তি স্টুয়ার্ট কোপল্যান্ডের ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য ৬ ফেব্রুয়ারি তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জেতেন। আরও একবার তাঁর জন্যে গর্বিত হলেন গোটা দেশবাসী। চলতি বছরের শুরু থেকেই ভারতের মাথায় একের পর এক আন্তর্জাতিক তাজ উঠছে।

গতমাসেই গোল্ডেন গ্লোব জিতেছে ‘RRR’ চলচ্চিত্রের নাটু নাটু। এরপরেও অস্কারেও নমিনেশন পেয়েছে নাটু নাটু থেকে শুরু করে একাধিক ভারতীয় তথ্যচিত্র। কিংবদন্তি সুরকার রিকি কেজের অনন্য জয়ে তাঁকে অভিনন্দন জানালেন দেশের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি টুইট লিখেছেন, “এই নিয়ে আপনি তৃতীয় গ্র্যামি জিতেছেন শুনে আমি রোমাঞ্চিত। হ্যাটট্রিক সহ একমাত্র জীবিত ভারতীয় হওয়ার জন্য অভিনন্দন! গত বছর ভারত ৭৫ তম কানের সময় আপনার সঙ্গীত শ্রোতাদের মোহিত করেছিল এবং আপনার কাজ আমাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার বার্তা ছড়িয়ে দেয়।”

কেজ ২০১৫ সালে সেরা নিউ এজ অ্যালবাম বিভাগে ‘উইন্ডস অফ সামসার’-এর জন্য প্রথম গ্র্যামি জিতেছিলেন। এরপর ২০২২ সালে, তিনি ডিভাইন টাইডসের মতো একই বিভাগে মনোনীত হয়ে গ্র্যামি জিতেছেন। এই অ্যালবামে রয়েছে নয়টি গান এবং আটটি মিউজিক ভিডিও। তাঁর এই মিউজিক ভিডিওতে, সারা বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, মিউজিকটি অ্যাম্বিয়েন্ট সাউন্ডস্কেপের পটভূমিতে সুর এবং ছন্দকে একত্রিত করেছে। কেজ তাঁর পুরস্কারটি ভারতকে উৎসর্গ করেছেন। রিকি কেজ প্রায়শই তাঁর গানের মাধ্যমে প্রকৃতি এবং পরিবেশ সচেতনতাকে তুলে ধরেন। এছাড়া তিনি ৩০ টিরও বেশি দেশে পারফরম্যান্স দিয়েছেন এবং ইউএনএইচসিআর-এর জন্য একটি শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন। কেজ রিপাবলিক একটি সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন, “সবার কাছেই নিজের এবং শিল্পের প্রতি সত্য হওয়া বাঞ্ছনীয়। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সর্বোত্তম উপায় হল নিজের শিকড়ের কাছাকাছি থাকা।”

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ