সেলেব স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নিলেন স্বামী, বাগনান কাণ্ডের কিনারা পুলিশের

ইউটিউবার রিয়া কুমারী ওরফে ইশা আলিয়াকে খুনের কথা স্বীকার করলেন প্রকাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন চলেছে ম্যারাথন জেরা। অবশেষে স্ত্রীকে খুনের ঘটনা স্বীকার করে নিলেন স্বামী প্রকাশ। স্বীকার করলেন, দ্বিতীয় পক্ষের স্ত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়াকে তিনিই খুন করেছেন। আর এভাবেই বাগনানে ঝাড়খণ্ডের ইউটিবার খুনের কিনারা করল বাগনান থানার পুলিশ ও হাওড়া গ্রামীণ পুলিশের গোয়েন্দা বিভাগ। 

ঝাড়খণ্ডের বাসিন্দা রিয়া ছিলেন জনপ্রিয় ইউটিউবার। অভিনয়ও করতেন তিনি। তাঁর স্বামীও ইউটিউবার। তবে বেশি জনপ্রিয় ছিলেন স্ত্রী। স্ত্রীর টাকাতেই চলত সংসার। কেনা হয়েছিল বাড়ি, গাড়ি।  দাদা অজয়ের  অভিযোগ, রিয়াকে সামনে রেখে ব্যাঙ্ক থেকে জোর করে ঋণ নিতেন প্রকাশ। আরও অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রী সারদার সঙ্গে আইনি ভাবে বিবাহ বিচ্ছেদের আগেই  রিয়াকে বিয়ে করেছিলেন প্রকাশ। জানা গিয়েছে, টাকা নিয়ে রিয়া ও প্রকাশের মধ্যে বচসা হতো। সেই বচসা আরও বেড়েছিল যখন রিয়া জানতে পারেন প্রকাশের সঙ্গে সারদার যোগাযোগ আছে। 

আরও পড়ুন: বাগনানে ঝড়খণ্ডের ইউটিউবার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার 

            পড়ুন: ইউটিউবারের খুন কাণ্ডে গ্রেফতার আরও ১ 

সম্পর্কিত খবর: ছিনতাইয়ের গল্প সাজানো? হাওড়ায় মহিলা খুনে গ্রেফতার স্বামী 

পড়তে পারেন: ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাগনানে মহিলাকে গুলি করে খুন 

জানা গিয়েছে, থানায় বধূ নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন রিয়া। ফিরে গিয়েছিলেন বাপের বাড়ি। তারপর তাঁর কাছে গিয়ে ভুল স্বীকার করে তাঁকে ফিরিয়ে এনেছিলেন প্রকাশ। ফের বাধে অশান্তি। তারপরেই পরিকল্পনা করে রিয়াকে খুন করেন প্রকাশ।

জানা গিয়েছে, খুনের পেছনে আরও কারণ ছিল টাকার লোভ ও জনপ্রিয়তার হিংসা। অন্যদিকে, বাগনান থানার পুলিশ এবং হাওড়া গ্রামীণ পুলিশের গোয়েন্দা বিভাগ উদ্ধার করে সেই আগ্নেয়াস্ত্র, যা দিয়ে রিয়াকে খুন করেছিলেন প্রকাশ। চন্দ্রপুর এলাকার ৬ নম্বর জাতীয় সড়ক এবং সংলগ্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্রটি। তারপরে আজ সোমবারে মূল অভিযুক্ত প্রকাশ নিজের মুখে স্বীকার করেন খুনের ঘটনা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য