খড়দহ পৌরসভা বেআইনি দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করল

Share:

নিজস্ব প্রতিনিধি:খড়দহ পৌরসভা থেকে কড়া পদক্ষেপ নিল রহড়া বাজারের কিছু দোকানদারের বিরুদ্ধে। নিজের দোকান ছাড়াও অবৈধভাবে দখল করে থাকা জায়গা নিয়ে খড়দহ পৌরসভাতে(Khardaha Municipality) দীর্ঘদিন ধরে কিছু দোকানদারদের বিরুদ্ধে মানুষের অভিযোগ উঠে আসছিল। যে তারা নিজের দোকানের জায়গা ছাড়াও রাস্তার উপরে দোকান পেতে ব্যবসা চালাচ্ছে এবং খড়দহ পৌরসভা ও সে সমস্ত দোকানদারকে প্রায় একমাস আগে মাইকিং এবং একটি নোটিশ দিয়ে জানানো হয়েছিল নিজের দোকানে মাল নিজের দোকানে রেখে ব্যবসা করুন। কিন্তু ব্যবসায়ীদের কিছু অংশ পৌরসভার এই নোটিশকে মান্যতা না দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল ।

 

 

আজ খড়দহ পৌরসভার তরফ থেকে যে সমস্ত দোকানদার তাদের দোকান ছাড়াও অবৈধভাবে বাড়তি জায়গা নিয়ে ব্যবসা করছিল সে সমস্ত জায়গা গুলোকে জনগণের সুবিধার্থে ভেঙে দেওয়া হলো। যারা নির্দেশ মানছিল না তাদের উদ্দেশ্যে পুরসভার সতর্কবার্তা ভবিষ্যতে এই একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে অতিরিক্ত জায়গাতে যে মালপত্র থাকবে তা আটক করতে বাধ্য হবে পুরসভা। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকরা দখলদারদের হাত থেকে ফুটপাত ও চলাচলের রাস্তা উদ্ধার করে।

অন্যদিকে, আজ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে রানাঘাট পুরসভার ১৮ নং ওয়ার্ডের বানী সংঘ ময়দান থেকে স্বচ্ছ সাফাই অভিযানে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করতে দেখা গেল রানাঘাট পুরসভার(Ranaghat Municipality) চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের।এছাড়া সমাজকে সচেতন করতে প্লাস্টিক বর্জন মুক্ত করতে স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা রাস্তা সাফাইয়ে হাত লাগান।ফলে স্বাভাবিকভাবে রানাঘাটে এধরনের কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন রানাঘাটের মানুষজন।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে