গুজরাটের নিখোঁজ গৃহবধূকে পরিবারের হাতে তুলে দিল নন্দীগ্রাম থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: ৬ বছর আগে নিখোঁজ গুজরাটের গৃহবধূকে পরিবারের হাতে তুলে দিলো নন্দীগ্রাম থানার পুলিশ।পরিবারকে কাছে পেয়ে খুশি গৃহবধূ বাবর ধনি বেহেন। পুলিশ সূত্রে খবর, গুজরাট রাজ্যের দাহদ এলাকার বাসিন্দা বাবর ধনি বেহেন নামে এক গৃহবধূ ৬ বছর আগে নিখোঁজ হয়ে যায়৷ পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিলো৷ দীর্ঘ ৬ বছর পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার(Nandigram P.S.) পুলিশের চেষ্টায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে। পরিবারের লোকজনদের কাছে পেয়ে বেজায় খুশি বাবর ধনি বেহেন।

জানা গিয়েছে, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম থানার তারাচাঁদবাড় এলাকায় মহিলাটি ইতস্তত ভাবে ঘোরাফেরা করছিলো। তাকে উদ্ধার করে কাউন্সিলিং এর জন্য হলদিয়ার বাসুদেবপুরে স্নেহ নীড়ে রাখা হয়। সেখানে রেখে তার সেবাশুশ্রূষা করা হয়। ধিরে ধিরে সুস্থ হয়ে ওঠে সে। হোমের কর্তৃপক্ষরা একাধিকবার তার ঠিকানা জানার চেস্টা করে। বাড়ির ঠিকানা জানতে পেরে হোম কর্তৃপক্ষ নন্দীগ্রাম থানায় খবর দেয়। নন্দীগ্রাম থানার পুলিশ গুজরাট(Gujrat) রাজ্যের দাহদ জেলার পুলিশের সাথে যোগাযোগ করে। অবশেষে বুধবার হোম কর্তৃপক্ষ, নন্দীগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়ওই গৃহবধূকে।সরকারি নিয়ম মেনেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

প্রায় ৬ মাস ধরে বাসুদেবপুর(Basudebpur) হোমে অন্যান্য আবাসিকদের সাথে থেকে ভালোবাসার মজে গিয়েছিলো। হোমার অন্যান্যরাও তাকে কাছে পেয়ে বেজায় খুশিতে ছিলো। বাড়ি ফিরে যাওয়ার খবর শুনে তাদের চোখেও জল চলে আসে। চোখে জল এলেও তারাও মন থেকে খুশি।নন্দীগ্রাম থানার আইসি সুমন চৌধুরি জানান, আমরা গৃহবধূকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে খুব আনন্দিত। হোমের কাউন্সিলিংয়ের দায়িত্বে থাকা পুজা সাহু জানান, নন্দীগ্রাম থানার পুলিশ এক ভবঘুরে গৃহবধূকে আমাদের হোমে পাঠায়৷ আমরা কাউন্সিলিং করে তার বাড়ির ঠিকানা জানতে পারি৷ নন্দীগ্রাম থানা ও জেলা পুলিশ ঠিকানা কনফার্ম করেন। তার পর সরকারি গাইডলাইন মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের