ভুতুড়ে বিল না মেটানোয় গ্রামজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে পড়ুয়ারা

সেই অস্বাভাবিক বিল মেটাতে পারেননি ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার দিন আনা দিন খাওয়া পরিবারগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারোর বিদ্যুতের বিল (Electricity Bill) এসেছে ২৫ হাজার টাকা, কারোর বিল এসেছে ৩০, তো কারোর আবার ৫০ হাজার টাকা। আর স্বাভাবিকভাবে সেই অস্বাভাবিক বিল মেটাতে পারেননি ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। একটি দুটি বাড়িতে নয়, বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামুনডিহা গ্রামের ডোমপাড়া বেশিরভাগ বাড়িতে এমন ভুতুড়ে কাণ্ড ঘটেছে। এদিকে বিদ্যুৎ বন্টনকারী সংস্থার তরফে পরিবারগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার ফলে মাধ্যমিক (Secondary Examination 2023) ও উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination 2023) আগে এমন ঘটনায় বিপাকে পড়েছেন এলাকার পড়ুয়ারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা গ্রামের ডোমপাড়া ঢেকেছে অন্ধকারে। কারণ এই পাড়ার দু একটি বাড়ি ছাড়া সমস্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। পরিবারগুলি বিদ্যুতের ভুতুড়ে বিল মেটাতে পারেনি, আর তাই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের কারোর বিল এসেছে ২৫ হাজার টাকা, কারোর বিল এসেছে ৩০, তো কারোর আবার ৫০ হাজার টাকা। এমন অস্বাভাবিক হারে বিল আসায় তা মেটাতে পারেনি পরিবারগুলি। গ্রামবাসীদের অভিযোগ, অস্বাভাবিকহারে বিদ্যুতের বিল এসেছে। আলো ও পাখা চালিয়ে নূন্যতম বিদ্যুৎ খরচ করে কীভাবে এত পরিমাণ বিল আসতে পারে তা ভেবে কুল পাচ্ছেন না তাঁরা। ডোমের পেশার সঙ্গে যুক্ত গ্রামের বেশিরভাগ মানুষজন। কখনও ঝুড়ি বানিয়ে, কখনও ঢাক বাজিয়ে উপার্জন করেন তাঁরা। বর্তমানে কাজ না থাকায় অভাব অনটনে দিন কাটছে, সেই আবহে এমন বিলের জেরে আরও নাভিশ্বাস উঠেছে তাঁদের।

অন্যদিকে গ্রামের বহু বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। বিষয়টি নিয়ে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল আশ্বাস দেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলব।

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের