Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাথাভাঙায় দুপুর ১টায় জনসভা, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী বার্তা অভিষেকের?

পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন ডায়মন্ডহারবারের সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় (Mathabhanga) শনিবার দুপুর ১টার সময় জনসভা করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিনের সভা থেকে কী বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড সেদিকেই তাকিয়ে রয়েছেন জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এদিনের সভা থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন ডায়মন্ডহারবারের সাংসদ।

নির্বাচন কমিশনের তরফে এখনও রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা না করা হলেও ক্রমশ পাল্লা দিয়ে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে রাজ্যে একাধিক জনসভা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কোচবিহারের মাথাভাঙায় কলেজমাঠে জনসভা করে আরও একবার ঝড় তুলতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সভাস্থল। তৃণমূল সূত্রের খবর, বিজেপির নেতারা সম্প্রতি একাধিকবার বঙ্গভঙ্গের দাবিতে সুর চড়িয়েছেন। এদিনের সভা থেকে সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই দাবির বিরোধিতা করবেন। প্রসঙ্গত বাংলা ভাগের বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য শুক্রবার ত্রিপুরায় জোড়া জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যে আগামী ১৬ তারিখে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তার আগে তৃণমূলের হয়ে সে রাজ্যে একাধিক নির্বাচনী প্রচার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস জয়ী হলে বাংলার মডেলে সেখানে উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার-সহ একাধিক জনমুখী প্রকল্পের সূচনা করা হবে বলে সে রাজ্যে ঘোষণা করেছেন অভিষেক।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর