আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিব-লিটনদের সঙ্গে আর জড়িত থাকছেন না শ্রীরাম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাসেল ডমিঙ্গো দায়িত্ব ছাড়ার পরে টাইগারদের প্রধান কোচ হিসেবে তাঁর নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল। যদিও কপালে শিঁকে ছেড়েনি। সাকিব আল হাসান-লিটন দাসদের হেড স্যার হিসেবে চণ্ডিকা হাথরুসিংহেকে বেছে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। আর সেই অভিমানেই টাইগারদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন শ্রীধরন শ্রীরাম।  গত টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগার দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করা ভারতীয় কোচ ইতিমধ্যেই বিসিবি কর্তাদের জানিয়ে দিয়েছেন, তিনি আর জাতীয় দলের সঙ্গে জড়িত থাকতে আগ্রহী নন।

গত বছর বিশ্বকাপের আগেই টাইগারদের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিন কোচ হিসেবে দায়িত্ব সামলানো শ্রীধরন শ্রীরাম। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগার দলের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব সামলেছিলেন। রাসেল ডমিঙ্গো দায়িত্ব ছাড়ার পরে সাকিব-লিটনদের হেড স্যার হিসেবে তাঁকে নিয়োগ করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তাঁর জায়গায় টাইগারদের নয়া প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় চণ্ডিকা হাথুরুসিংহকে। আর তার পরেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নেন শ্রীধরন শ্রীরাম।

শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, সহকারী কোচ হিসেবে শ্রীধরন শ্রীরামকে পাওয়ার সম্ভাবনা কম। বিসিবির শর্তে কাজ করতে তিনি আগ্রহী নন। ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ হিসেবে কাউকে নিয়োগ করা হচ্ছে না। তবে টিম ডিরেক্টর হিসেবে ফের সাকিবদের সঙ্গে যুক্ত হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না তিনি। ইংল্যান্ড সিরিজের জন্য শিগগিরই দল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডিরেক্টর।  

Published by:

Share Link:

More Releted News:

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ