সুদূর তিরূপতি থেকে আনা হয়েছে চুল, বিনোদিনী রুপে নিজেকে সাজাতে আর কী কী লেগেছে রুক্মিণীর

বিনোদিনী: একটি নটীর উপাখ্যান"-এর প্রথম পোস্টার। যে ছবি ঘিরে গতবছর থেকেই ভক্তদের মনে চলছিল টানটান উত্তেজনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশিরভাগ ক্ষেত্রে নায়িকাদের রাজকীয় বেশভূষা শুধুমাত্র সঞ্চয় লীলা বনশালীর ছবিতেই দেখা যেত। আসলে টলিউডে রাজার আদলে কোনও কাহিনী বাঁধার দৃষ্টান্ত খুব একটা দেখা যায়না বললেই চলে। কিন্তু বলিউডে এমন রাজকাহিনী ভিত্তিক ছবি প্রায়শই দেখা মেলে। যাই হোক, টলিউডও যে বলিউডের চেয়ে কোনও অংশে কম যায়না সেটাই এদিন প্রমাণিত হল। সকাল সকাল নটি বিনোদিনী লুকে হাজির টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র, যা দেখে অবাক সবাই। আচমকা তাঁকে দেখে হয়ত অনেকেই ভাববেন সঞ্জয়লীলা বনশালির কোনও ছবির পোস্টার। কিন্তু মোটেও নয়, প্রকাশিত হল রামকমল মুখোপাধ্যায় পরিচালিত পরিয়ড ফিল্ম “বিনোদিনী: একটি নটীর উপাখ্যান”-এর প্রথম পোস্টার। যে ছবি ঘিরে গতবছর থেকেই ভক্তদের মনে চলছিল টানটান উত্তেজনা। নটি বিনোদিনীর লুকে রুক্মিণীকে কেমন দেখাবে তা জানতেই তৎপর সকলে।

আসলে এতদিন রুক্মিণীকে সবাই দেখেছে একেবারে অন্যরকম লুকে। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নটি বিনোদিনীর লুক, যা দেখে সত্যিই চমকে গিয়েছেন সবাই। কিন্তু জানেন কী, রুক্মিণীকে বিনেদিনী দাসী লুকে সাজিয়ে তোলা মোটেও সহজ কাজ ছিল না। কীভাবে তৈরি হল রুক্মিণীর এই বিনোদিনী লুক? খোলসা করলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও খ্যাতনামা কস্টিউম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত। পরিচালকের কথায়, বিনোদিনীর শাড়ির উপাদান বা ওঁর গহনার ডিজাইন, নকশা এবং ফ্যাব্রিক বের করতে প্রায় তিন সপ্তাহ লেগেছে। বিনোদিনীর কস্টিউম ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত। তাঁর কথায়, ‘রাম কমল যখন ছবিটির জন্য আমার কাছে এসেছিলেন, আমি খুব উৎসাহিত হয়েছিলাম। আমাকে কাপড় এবং সেলাইয়ের প্যাটার্ন নিয়ে গবেষণা করতে হয়েছে অনেকদিন। এক্ষেত্রে বাংলার ঐতিহ্যবাহী মসলিন বেনারসি ব্যবহার করেছি সঙ্গে সোনার অলঙ্কার।’

মেকআপ শিল্পী বীথিকা বেনিয়ার কথায়, ‘রুক্মিণী এবিষয়ে একটু খুঁতখুতে, ও একদম বিনোদিনীর লুকের সঙ্গে মানানসই একটা মেকআপ চাইছিল। শেষপর্যন্ত তৃতীয়বারের চেষ্টায় সেটা সফল হয়।’ হেয়ার স্টাইলিস্ট মৌসুমী ছেত্রীর কথায়, ‘লম্বা চুল নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। রুক্মিণীর চুলটা লম্বায় বাড়ানোর প্রয়োজন ছিল, কারণ ও লম্বা। আর সেজন্য তিরুপতি মন্দির থেকে চুল কাস্টমাইজ করে আনতে হয়। চার ফুট লম্বা চুলটা কিন্তু পুরোটাই আসল, রুক্মিণীর চুলের টেক্সচারের সঙ্গে ম্যাচ করেই তৈরি করা হয়েছে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে