ইসলামপুরে মাঠ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর: রাত থেকে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার(Islampur P.S.) নুনচা গ্রামে। মৃতের নাম রাশিদুল ইসলাম(৩০)। দেহর পাশ থেকে তার মোবাইল উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, ওই ব্যক্তি রবিবার রাত থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করে মেলেনি বলে জানিয়েছে পরিজনেরা। তবে সোমবার সকালে নিজ বাড়ির থেকে ঢিলছুড়া দূরত্বে দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাঠের মধ্যে যুবকের দেহ। পাশে রাস্তার ধারে তার মোটরসাইকেলটি(Motorcycle) রাখা ছিল ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইসলামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়।

কি কারনে এই খুন তা এখনো স্পষ্ট নয়। পরিবারের লোকের দাবি, ফার্নিচারের ব্যবসা করত যুবক। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। দেহর পাশ থেকে তার মোবাইল(Mobile) উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইলে তথ্য ঘেঁটে দেখা হচ্ছে শেষ তাকে কে ফোন করেছিল বা ডেকেছিল? একইসঙ্গে গত কয়েকদিনে মোবাইলে তার সঙ্গে কার কার কথা হয়েছিল সেই কথোপকথন যাচাই করে দেখছে পুলিশ। ওই যুবকের ঘনিষ্ঠ যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির