পেনাল্টি ঠেকিয়েই মৃত্যুর কোলে তরুণ গোলকিপার

ঘটনা শনিবারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১৯০৭ সালে মাঠে হেড করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যান ইউ-য়ের টমি ব্লাকস্টক। ২০ বছর বাদে ১৯২৭ সালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম বিভাগের ম্যাচ চলাকালীন নিউমোনিয়ার আক্রান্ত হয়ে মারা যান স্যাম উইনি। ২০০৬ সালে কাজাখস্তান প্রিমিয়ার লিগে মাঠে গুরুতর আহত হন ব্রাজিলের নিল্টন মেন্দেজ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। আরনে এসপিলের মৃত্যুও মর্মান্তিক। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলকিপার ছিলেন ২৫ বছর বয়সী এসপিল। ঘটনা শনিবারের।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’  জানিয়েছে, গোল লক্ষ্য করে বলে শট মারেন এসকে ওয়েস্ট্রোজেবেকারের মহম্মদ এল বাগদাদি। বল ঠেকিয়েই হর্ষোল্লাসে মেতে ওঠেন এসপিল। মুহূর্তের মধ্যে সে মাঠেই শুয়ে পড়ে। মাঠে দৌড়ে ঢুকে পড়েন চিকিৎসকেরা। তারা আপ্রাণ চেষ্টা চালান তাঁর জ্ঞান ফিরিয়ে আনতে। কিন্তু এসপিলের জ্ঞান আর ফেরেনি। আর দাদার মৃত্যুর সাক্ষী রইলেন তাঁর ছোট ভাই অ্যারন। অ্যারন বসেছিল রিজার্ভ বেঞ্চে। তরুণ ফুটবলারের মৃত্যুতে ক্লাবে শোকের ছায়া।

উইনকেল স্পোর্ট বি দলের  তরফ থেকে এই তরুণ ফুটবলারের প্রতি শোকজ্ঞাপন করতে গিয়ে বলা হয়েছে, ক্লাবের প্রতি ওর ভালোবাসা ছিল অকৃত্রিম। এই মৃত্যু মেনে নেওয়া কঠিন। উইনকেল স্পোর্টের সহকারী কোচ স্তেফান ডেয়েরচিন জানিয়েছেন, ‘খেলা চলছিল। আমাদের গোলকিপার ক্ষিপ্র গতিতে বলটা ধরার পরেই পড়ে যায়। মর্মান্তিক ঘটনা।’ পরিবারের জন্য রইল সমবেদনা।

আরও পড়ুনভূমিকম্প প্রাণ কাড়ল তুরস্কের জাতীয় দলের গোলরক্ষকের

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক