স্কুলের প্রধান শিক্ষকের নামে কুৎসার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল ছাত্রছাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাইক বেঁধে কুৎসা করছিল বহুজন সমাজ পার্টির নেতারা। কিন্তু বেশিক্ষণ তারা জাতপাতের উস্কানি দিয়ে তা করতে পারলেন না। প্রতিবাদে গর্জে উঠলো ওই স্কুলের ছাত্রছাত্রীরা। রীতিমতো বিক্ষোভ দেখিয়ে তাদের হটিয়ে স্কুলের গেটে লাগানো পোস্টার ব্যানার ছিড়ে আগুন ধরিয়ে দিল তারা।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার(Kathi P.S.) অন্তর্গত সাবাজপুট সম্বোধি শিক্ষাতির্থের প্রধান শিক্ষক নন্দিশ নিয়োগি’র বিরুদ্ধে scst তথা আদিবাসী ও দলিতদের উপর বিভিন্ন ধরনের মানসিক হেনস্থার অভিযোগ তুলে, স্কুলের প্রধান গেটের সামনে বিক্ষোভ করে- বহুজন সমাজ পার্টির নেতৃত্ব ও আদি ভারতীয় মহান অসুর সংস্কৃতি রক্ষা মঞ্চের সমর্থকরা।

স্কুলের সময় তারস্বরে মাইক বাজিয়ে তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে থাকে। তারা স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তাদের দাবি স্কুলের প্রধান শিক্ষকের মানসিক ও শারীরিক হেনস্থার ফলে স্কুলের অশিক্ষক কর্মচারী মৌসুমী দাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে। এছাড়াও স্কুলের অন্যান্য এস সি এস টি(SCST) শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপর মানসিক হেনস্তার অভিযোগ তুলে, স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুল চলাকালীন মাইক বেঁধে স্কুলের প্রধান গেটের সামনে দীর্ঘক্ষণ বক্তব্য রাখে বহুজন সমাজবাদী পার্টির (BSP)নেতৃত্ব গন।

স্কুল ছুটি হলে প্রায় সমস্ত ছাত্রছাত্রী স্কুল গেটের সামনে উপস্থিত হয়ে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বহু জন সমাজবাদী পার্টি’র করা অভিযোগ উড়িয়ে দিয়ে, ছাত্র-ছাত্রীরা দাবি করে তাদের প্রধান শিক্ষক অত্যন্ত ভালো। তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। মৌসুমী দাস নামের ওই অশিক্ষক কর্মচারী’র ব্যবহার খারাপ, তিনি প্রধান শিক্ষকের নামে মিথ্যে অভিযোগ করছেন। পাশাপাশি তারা বিক্ষোভ কারীদের চলে যেতে বলে। বহুজন সমাজ পার্টির নেতৃত্বরা প্রথমে ছাত্রছাত্রীদের বোঝাতে গিয়ে ব্যর্থ হয়। এরপরেই তারা স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে সভা বন্ধ করে সেই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
এরপরেই স্কুল গেট খুলে সমস্ত ছাত্র ছাত্রীরা বেরিয়ে, স্কুলের বাইরে লাগানো একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে ও তাতে আগুন লাগিয়ে দেয়।

ছাত্র-ছাত্রীদের হাতে বহু জন সমাজবাদী পার্টির(BSP) এ হেন হেনস্থা, আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে গোটা এলাকায়।  স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে গর্জে ওঠেন স্কুলের পড়ুয়ারা । যা সমাজে আগামী দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আরো একটি নিদর্শন হয়ে রইল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের