‘সমালোচনা কোনও ব্যাপার নয়’, স্বামীর প্রথম বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে মুখ খুললেন হংসিকা

তখন আমি করেছিলাম বিয়ে যখন ঘটার তখনই ঘটবে। বিয়ে করার জন্যও আমার ওপর কোনো চাপ ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ৪ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়াকে বিবাহ করেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। রাজস্থানের জয়পুর মুন্ডোটা ফোর্টে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।গতবছর নভেম্বরে বিয়ের কথা প্রথম সামনে আনেন অভিনেত্রী। পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সান্নিধ্যে চারহাত এক হয় তাঁদের। হংসিকার প্রথম বিয়ে হলেও সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পরেই অভিনেত্রীকে নিয়ে নানা সমালোচনা শুরু হয় নেটপাড়ায়। যখন সোহেলের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের একটি ক্লিপ রিয়েলিটি শোয়ে দেখানো হয়। অনেকের দাবি, সোহেল যেহেতু হংসিকার বান্ধবী রিঙ্কির স্বামী ছিলেন, তাই তিনি বান্ধবীর ঘর ভেঙে সোহেলকে বিয়ে করেন। অর্থাৎ তাঁদের সোহেলের প্রথম সংসার ভাঙ্গার পেছনে দায়ী করেছেন হংসিকাকেই।

তবে এতকিছুর পরেও এতদিন চুপ ছিলেন হংসিকা। তবে আর নয়, সম্প্রতি এ সকল সমালোচনার প্রেক্ষিতে নীরবতা ভাঙলেন হংসিকা। অভিযাত্রী তাঁর ব্যক্তিগত বিয়ের মুহূর্তগুলিকে একটি রিয়েলিটি শোয়ের জন্য চিত্রায়িত করে নিয়েছিলেন। একটি নতুন সাক্ষাৎকারে, হংসিকা বলেন, সমালোচনা তাঁর কাছে ‘কোনও ব্যাপার নয়’। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে হংসিকা ট্রোলারদের উদ্দেশে বলেন, “তাদের কথা বলতে দিন। এটা আমার কোন ব্যাপার না। এটি বৈধ বাস্তবতা।”

অভিনেত্রী আরও বলেন, তিনি ২৪ বছর বয়সেই বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু কাজের কারণে পারেননি। “তখন আমি করেছিলাম বিয়ে যখন ঘটার তখনই ঘটবে। বিয়ে করার জন্যও আমার ওপর কোনো চাপ ছিল না। কিন্তু সোহেল নিজেই ধৈর্য হারিয়ে আমাকে বলে, এখন আমাদের বিয়ে করা উচিত। তখনই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।” সম্প্রতি জানা গিয়েছে, সোহেল এর আগে হংসিকার বন্ধু রিঙ্কিকে বিয়ে করেন, তখনও হংসিকা তাঁদের বিয়েতে অংশ নিয়েছিল। হংসিকা শো-তে বলেছিলেন, “যেহেতু আমি সেই সময় রিঙ্কির বর হিসেবে সোহেলকে চিনতাম তার মানে এই নয় যে এটি আমার দোষ ছিল। আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার দিকে আঙুল তোলা খুব সহজ ছিল। আমাকে খলনায়ক বানাও। একজন সেলিব্রিটি হওয়ার জন্য আমি এই মূল্য দিতে পারি।” হংসিকার লাভ শাদি ড্রামা প্রতি শুক্রবার ডিজনি+ হটস্টারে প্রচারিত হয়।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার