Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিবিসির অফিসে আয়কর হানা: বিশ্বমঞ্চে মুখ পুড়ল ভারতের

বিবৃতি জারি করে নিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে আয়কর দফতরের হানায় বিশ্বমঞ্চে মুখ পোড়াল ভারত। আন্তর্জাতিকস্তরের সব গণমাধ্যম কড়া ভাষায় এই হানাদারির সমালোচনা করেছে।  কমিটি অব প্রোটেক্ট জার্নালিস্ট, রিপোর্ট উইদাউট বর্ডার-সহ একাধিক গণমাধ্যম প্রতিবাদে সরব। সব গণমাধ্যমে প্রতিবেদনের সার কথা  আয়কর হানার নামে বিবিসির সাংবাদিক সংবাদমাধ্যমের কর্মীদের হেনস্থা করা হয়েছে। এই ঘটনা কোনওভাবে সমর্থনয়োগ্য নয়। 

রিপোর্টার্স উইদাউট বর্ডার তাদের প্রতিবেদনে আয়কর হানার নিন্দা করে লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারির তিন সপ্তাহের মাথায়  বিবিসির অফিসে তল্লাশি প্রমাণ করে মোদি সরকার প্রতিশোধ নেওয়ার খেলায় মেতেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার এই তল্লাশির নিন্দা করে। সরকারের নিন্দা বা প্রতিবাদকে স্তব্ধ করার এই প্রচেষ্টা কোনওভাবে সমর্থনযোগ্য় নয়। 

তল্লাশির নিন্দা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। টুইটার হ্য়ান্ডেলে অ্য়ামনেস্টির টুইট গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই এই তল্লাশি, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তল্লাশির নিন্দা করেছে দ্য সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ। বিবৃতি জারি করে বলেছে, এটা প্রতিশোধ স্পৃহা ছাড়া আর কিছুই নয়। বিবিসির তথ্যচিত্রে অসন্তুষ্ট হয়েই প্রতিশোধের খেলায় মেতেছে ভারত সরকার। আয়কর তল্লাশির নামে বিবিসির সাংবাদিক এবং সংবাদমাধ্যমের কর্মীদের হেনস্থা করা হয়েছে, যা নিন্দার যোগ্য। 

প্রসঙ্গত উল্লেখ্যে, মঙ্গলবার বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে আয়কর দফতরের কর্তারা তল্লাশি চালায়। 

আরও পডুন বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে আয়কর হানা, সাংবাদিকদের ফোন বাজেয়াপ্ত

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের