‘নোরা লোভী’, পুলিশের সামনেই জ্যাকলিনকে ‘প্রেমদিবসের শুভেচ্ছা’ জানালেন সুকেশ

এক্ষেত্রে নোরা ফাতেহির নাম উঠে এলে নোরার সম্পর্কে জিজ্ঞাসা সুকেশ বলেন, "আমি সোনা খননকারীদের বিষয়ে কোনও মন্তব্য করব না।"

Share:

নিজস্ব প্রতিনিধি: দুজনের মধ্যে ছিল অবাধ ভালবাসা। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও নেটমাধ্যমে ভাইরাল। কিন্তু সম্পর্ক এগোতেই প্রেমিক ২০০ কোটি আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি হন। তবে হ্যাঁ, প্রেমিকাকে একাধিক দামি দামি উপহার দিয়েছিলেন বড়লোক প্রেমিক। কিন্তু সবটাই যে জালিয়াতির টাকার উপহার, তা কে জানত? হ্যাঁ, বছর দুই আগেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। জামিনে মুক্তি পেলেও এখনও আইনি জালে বন্দি অভিনেত্রী। যদিও জেরার মুখে একাধিকবার সুর বদলেছে জ্যাকলিনের। কখনও তিনি বলেন একজন সরকারী কর্মকর্তা হিসেবে তিনি সুকেশকে চিনতেন। তিনি তাঁর আসল পরিচয় জানতেন না।

বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকেশের ফাঁদে পড়েন তিনি। তাঁর জীবন নষ্ট করে দিয়েছে সুকেশ। প্রায় দেড় বছর জেলবন্দি সুকেশ। প্রেমিকা হাত সরিয়ে নিলেও মঙ্গলবার প্রেমদিবসে জ্যাকলিনকে ভালবাসার শুভেচ্ছা জানাতে ভুললেন না সুকেশ। সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আদালতে হাজির হয়ে সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। জানিয়েছেন, “জ্যাকলিনকে আমার পক্ষ থেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই।” এছাড়া জ্যাকলিনকে সমর্থন করে তিনি বলেন, জ্যাকলিন তাঁর বিরুদ্ধে যা বলেছেন, তা নিজস্ব কারণ থাকতে পারে। এক্ষেত্রে নোরা ফাতেহির নাম উঠে এলে নোরার সম্পর্কে জিজ্ঞাসা সুকেশ বলেন, “আমি সোনা খননকারীদের বিষয়ে কোনও মন্তব্য করব না।”

শুধু এই প্রথম নয়, নোরাকে নিয়ে এর আগেও সুকেশ জানান, জ্যাকলিনের বিরুদ্ধে নোরা প্রতিনিয়ত ‘মগজধোলাই’ করত তাঁর। নোরা চাইতেন, জ্যাকলিনকে ছেড়ে সুকেশ যেন তাঁর সঙ্গে ডেট করেন। সম্প্রতি, জ্যাকলিন ফার্নান্ডেজ আদালতে বলেছিলেন, সুকেশ তাঁর আবেগ নিয়ে খেলেছে, তাঁর জীবনকে ‘নরক’ বানিয়ে তুলছে। মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থার আদালতের বাইরে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সুকেশকে। চারপাশে পুলিশি পাহারা। পরনে নামী ব্র্যান্ডের পোশাক কনম্যানের। তখনই সুকেশের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেয় সংবাদমাধ্যম। সেখানেই তিনি নাম না করেই বলেন, “আমার তরফ থেকে ওকে ভ্যালেনটাইন্‌স ডে-র শুভেচ্ছা। আপনি যাকে ভালবাসবেন তাঁকে রক্ষা করার চেষ্টা করবেন।”

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার