পর্যটন শিল্পের বিকাশে ৪৯১.৬৬ কোটি টাকা বরাদ্দ বাজেটে

২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে মোট ৩ লাখ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবর্ষে পর্যটন, সুন্দরবন বিষয়ক বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ, পূর্ত বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগে বিপুল টাকা বরাদ্দের প্রস্তাবের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে (Budget) কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ? আসুন জেনে নিই।

২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে মোট ৩ লাখ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৪৯১.৬৬ কোটি টাকা। সুন্দরবন বিষয়ক বিভাগে উন্নয়নের জন্য বরাদ্দ ৬০৯.১৫ কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগে উন্নয়ন কর্মের জন্য বরাদ্দ ৭৫৪.১১ কোটি টাকা। পাশাপাশি পূর্ত বিভাগে ৬৪৩৩.৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে। বিদ্যালয় শিক্ষা বিভাগে বরাদ্দ ৩৭০৭৫.০৫ কোটি টাকা। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ১৩৩০.৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৭৫৪.১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য।

বুধবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ২৬৬০৩.৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগে ৭২২.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগে বরাদ্দ করা হয়েছে ৩৮৭.৭৬ কোটি টাকা। পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগে বাজেট বরাদ্দ করা হয়েছে ৫১৮.৪৮ কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগে কাজের জন্য বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ৪০৭৫.৫৯ কোটি টাকা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের