সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ৫১৬৬.৯৯

আগামী ২০২৩-২৪ অর্থবর্ষে সংখ্যালঘুদের উন্নয়নে ৫১৬৬.৯৯ কোটি টাকা বরাদ্দের কথা প্রস্তাব করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিশাসিত কেন্দ্র সরকার যখন এক ধাক্কায় সংখ্যালঘুদের (Minority) উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় (Madrasa Education)  বাজেট (Budget) বরাদ্দ কমিয়ে দিয়েছে ঠিক তখনই পিছিয়ে পড়া সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০২৩-২৪ অর্থবর্ষে সংখ্যালঘুদের উন্নয়নে ৫১৬৬.৯৯ কোটি টাকা বরাদ্দের কথা প্রস্তাব করা হয়েছে। বুধবার বিধানসভায় বাজেট পেশের সময় এই ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য মুসলিমদরদি সেজেছে বিজেপি। যা কার্যত বোগাস। কারণ বিজেপি শাসিত কেন্দ্র সরকার সম্প্রতি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর রাজ্যের তরফে সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। যার ফলে এই অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নের প্রতি গুরুত্ব দেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য ২০২২ সালের বাজেটের থেকে চলতি বছরে বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত বছর এই খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছিল ৫ হাজার ৪ কোটি ৫ লাখ টাকা।

সম্প্রতি বিজেপি ও আইএসএফ এর মুসলিমদরদি সেজে রাজ্য রাজনীতিতে যে হাওয়া তুলতে চাইছে তা ব্যর্থ হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছেও বিজেপির মুসলিমপ্রীতি মাথা ব্যথার কারণ নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার সংখ্যালঘুদের উন্নয়নে যে বিপুল কর্মকাণ্ড করেছে তার ভিত্তিতে এখনও সংখ্যালঘুদের মধ্যে তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা রয়েছে। এদিনের বাজেটে বিপুল বরাদ্দ আরও একবার সংখ্যালঘুদের উন্নয়নের প্রতি রাজ্য সরকারের সদিচ্ছা ও মনোভাবের প্রকাশ ঘটল। কথায় বলে বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। কুৎসার লড়াইয়ে না গিয়ে নীরবে কাজ করে যাওয়ার দৃষ্টান্ত এই বাজেট।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের