‘তরুণদের মাদক থেকে দূরে রাখা প্রধান উদ্দেশ্য’, বলিউডে যোগ দিতে চান না সরগম

বলিউডের জনপ্রিয়তা এবং খ্যাতির জন্য যদি আমার কাছে সুযোগ আসে তবে আমি ভাল বোধ করব। এতে আমার কোন সমস্যা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া থেকে সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই, মানুষী ছিল্লার, লারা দত্তা, হারনাজ সান্ধু- এই পর্যন্ত যতজন ভারতীয় সুন্দরী বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন, মোটামুটি সবাই বলিউডে নিজেদের গ্ল্যামারাস কেরিয়ারে গড়েছেন। কিন্তু এবার খানিকটা উল্টো পথে হাঁটলেন ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ সরগম কৌশল। বলিউডে তিনি পা রাখবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। গতবছর ডিসেম্বরে জম্মুতে জন্মগ্রহণকারী সরগম কৌশল ভারতীয় প্রতিনিধি হিসেবে ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট জিতেছেন। তখনই তিনি জানিয়েছেন, এক্ষুনি বলিউডে যোগ দিতে তিনি চাননা। আপাতত তাঁর লক্ষ্য মাদকের বিরুদ্ধে যুবকদের শিক্ষিত করা।

২০০১ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ বিজেতা হয়েছিলেন মুম্বই-ভিত্তিক মডেল অদিতি গোবিত্রিকার। তাঁর ‘মিসেস বিশ্বসুন্দরী’র মুকুট জিতে প্রথম ভারতীয় হয়েছেন সরগম। সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ প্রসঙ্গে সরগম একটি সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, “বলিউডের জনপ্রিয়তা এবং খ্যাতির জন্য যদি আমার কাছে সুযোগ আসে তবে আমি ভাল বোধ করব। এতে আমার কোন সমস্যা নেই। কিন্ত এখন আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় মাদকদ্রব্য প্রতিরোধ করা। আমরা তরুণদের মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করার জন্য মে বা জুনে একটি প্রচারণার পরিকল্পনা করছি।”

গত বছরের ১৭ ডিসেম্বর লা ভেগাসে সৌন্দর্য প্রতিযোগিতা জয়ের পর, সরগম বলেছিলেন, তিনি নারী এবং অল্প বয়স্ক মেয়েদের ক্ষমতায়ন করার জন্য সচেতনতা গড়ে তুলবেন। “মিসেস ইন্ডিয়া থেকে মিসেস ওয়ার্ল্ড, আমি এর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে নিশ্চয়ই দায়িত্ব বহুগুণ বেড়েছে।” সরগমের পরিবারও চান সমাজের পিছিয়ে পড়া মেয়েদের জন্যে সরগমের স্বপ্ন সার্থক হোক। তিনি আরও বলেন, তাঁর জীবনের নয়া মোড় আসে যখন তাঁর স্বামী, একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হওয়ার কারণে তাঁকে মুম্বইতে চলে যেতে হয়। সেখানেই তিনি, অল্পবয়সী তরুণদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। যাঁরা খুব অল্পবয়স থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। সরগমের কথায়, ‘জম্মু ও কাশ্মীর দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। যেখানকার মানুষ যথেষ্ট প্রতিভাবান এবং শিক্ষিত। কিন্তু তাঁদের এক্সপোজ করার সুযোগ নেই। এছাড়া এখানে মহিলারা বিয়ের পর নিজেকে ভুলে যান এবং পারিবারিক দায়িত্বে চাপা দিয়ে দেন তাঁদের প্রতিভাগুলি।”

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার