শেষ মুহূর্তে হোটেল বদল টিম-ইন্ডিয়ার, বাড়ি ফিরছেন বিরাট

টিম-ইন্ডিয়াকে রাখা হবে নয়ডার লীলা হোটেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে বিয়ের মরসুম। অন্যদিকে দিল্লিতে চলছে জি-২০ অনু্ষ্ঠান। ফলে, ভারতীয় শিবিরের জন্য রাজধানীর যে হোটেল বুক করা হয়, এবার সেই তাজ প্যালেস বা আইটিসি মৌর্য হোটেলের একটিও ঘর খালি নেই। টিম-ইন্ডিয়াকে রাখা হবে দিল্লি থেকে বহুদূর নয়ডার লীলা হোটেলে। অন্যদিকে, আবার বিরাট কোহলি দলের সঙ্গে থাকছেন না। বিরাট কয়েকদিনের জন্য গুরুগ্রামে নিজের বাড়িতে থাকবেন। টিম ম্যানেজমেন্টের কাছে তিনি এই ব্যাপারে অনুমতি চেয়েছিলেন। বিরাটকে অনুমতি দেওয়া হয়েছে।

বোর্ডের এক পদস্থকর্তা জানিয়েছেন, দিল্লিতে ভারতের কোনও ম্যাচ থাকলে স্কোয়াডের জন্য বুক করা হয় তাজ প্যালেস না হলে আইটিসি মৌর্য। চলতি মাসে বেশ কয়েকটি বিয়ে রয়েছে। দুটি হোটেলের বলরুম এবং হল বুক করা হয়েছে। তাই, ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে দিল্লি থেকে কিছুটা দূরে নয়ডার লীলা হোটেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবিরের সব সদস্য ওই হোটেলে উঠলেও বিরাট কোহলি টিমের সঙ্গে থাকছেন না। গুরুগ্রামের বাড়িতে যাবেন। টিম ম্যানেজমেন্টের কাছে এই ব্যাপারে তিনি অনুমতি চাইলে ম্যানেজমেন্ট বিরাটকে অনুমতি দিয়েছে। পারিবারিক কারণে বিরাট গুরুগ্রামে বাড়িতে যেতে চেয়েছেন। দিল্লি টেস্ট শুরুর আগেই স্কোয়াডে যোগ দেবেন। 

এদিকে, পারফরম্যান্স আরও ভালো করার জন্য রাহুল দ্রাবিড়ের পরামর্শ চেয়েছেন বিরাট। প্রথম টেস্টে ভারত জয়ী হলেও বিরাটের পারফরম্যান্স ভালো নয়।  দ্বিতীয় টেস্টে  বিরাটের  পারফরম্যান্স দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা। 

আরও পডু়ন আট বছর বাদে ভারতে বসছে সাফ ফুটবলের আসর

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক