Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বাংলার মানুষ ভিক্ষে চায় না, অধিকার চায়’ কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না বলে এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়ার বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না বলে এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী।

বাঁকুড়ার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ ভিক্ষে চায় না, তারা অধিকার চায়’। এদিন তিনি বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দিল্লির সরকার খাদ্যের টাকা কেটে নিচ্ছে। কেন্দ্র সরকারকে আদার ব্যাপারীকে টাকা দিতে হবে। সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছি।

শুক্রবার বাঁকুড়ায় ১৫০ কোটি টাকা মূল্যের মোট ৩৭টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বহু প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি বাঁকুড়া জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮৭ কোটি ৫০ লাখ টাকা অর্থমূল্যের মোট ৩৫টি প্রকল্পের শিলান্যাস ও ১৫০ কোটি টাকা মূল্যের মোট ৩৭টি প্রকল্পের উদ্বোধন করেন। এদিন বাঁকুড়া জেলার ৩৭ হাজার পড়ুয়া সবুজসাথীর সাইকেল পাবে বলে জানান মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সাইকেল তুলে দেন। বাকিরা নির্দিষ্ট কেন্দ্র থেকে সাইকেল পাবেন শুক্রবার। পাশাপাশি ৪১ হাজার মানুষের হাতে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় এদিন। সভা থেকে ১৩ হাজার কৃষকবন্ধু, ৯ হাজার খাদ্যসাথী দেওয়া হয়। এছাড়া রূপশ্রী, চোখের আলো, জয় জোহার, মেধাশ্রী-সহ বহু প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

গায়ের দুর্গন্ধে একাকার? জানুন গরমকালে কী কী মেনে চললে নিস্তার পাবেন!

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

৮৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ

৫০ বছর পর শনি জয়ন্তীতে কেদার যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৪ রাশির জাতকদের

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়