অশ্লীল ছবি শেয়ার করার হুমকি দিয়ে প্রতারণা, আত্মঘাতী মাধ্যমিক ছাত্রী

বেশ কয়েকদিন ধরেই এলাকার এক যুবক মাধ্যমিক পরীক্ষার্থী এক পড়ুয়াকে হুমকি-সহ ব্ল্যাকমেল করছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটি অশ্লীল ছবি ও কিছু অডিও ক্লিপ ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই এলাকার এক যুবক মাধ্যমিক পরীক্ষার্থী এক পড়ুয়াকে হুমকি-সহ ব্ল্যাকমেল করছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটি অশ্লীল ছবি ও কিছু অডিও ক্লিপ ফাঁস করে দেওয়ার ক্রমাগত হুমকি দিচ্ছিল ওই যুবক। কিন্তু তাতে খুব একটা পাত্তা দেয়নি ওই কিশোরী ছাত্রী। কিন্তু আচমকাই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবার মোবাইলে তাঁরই কয়েকটি অশ্লীল ছবি পাঠিয়ে দেয় ওই যুবক, সঙ্গে হুমকি। ফলে গোটা পরিবারে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরই পরিনতি হল মর্মান্তিক। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ওই মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার সন্ধেয় ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। এনিয়ে বড়ঞার শ্রীহট্ট গ্রামে তুমুল উত্তেজনার সৃষ্ট হয়। পরে জানা যায় আসল ঘটনা। স্থানীয় এক যুবকের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। বেশকিছুদিন ধরেই ছাত্রীটির অশ্লীল কিছু ছবি ও অডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত যুবক পলাতক। যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই অশ্লীল ছবি এসেছিল সেটি ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বড়ঞার শ্রীহট্ট গ্রামে।

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?