ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে কলকাতা পুরসভার নয়া ভাবনা : ফিরহাদ হাকিম

Share:

সুব্রত রায় : ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে কলকাতা পুরসভার ভাবনা। লাইন্স ক্লাবের সাহায্য নিয়ে ইউজড ই ওয়েস্ট কালেকশন করতে বোরো ১, ৯এবং ১৬ এই তিনটে জায়গায় ড্রপবক্স(Drop Box) রাখা হবে। কলকাতা পুরসভার মেয়র জানান, তারা কালেকশন করে ভিন রাজ্যের প্রসেসর এর কাছে পাঠিয়ে দেবে,এটার প্রক্রিয়াকরণ করতে। কম্পিউটার মোবাইলের মতো ই ওয়েস্ট কোনোভাবেই সাধারণ বর্জ্যের মধ্যে ফেলে দেওয়া যাবে না। এর থেকে ক্ষতি হতে পারে সমাজের এবং মানুষের, বলে জানান কলকাতা পৌরসভার মেয়র।

শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরে বেআইনি বিল্ডিং প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সহযোগিতা করছে। মেটিয়াবুরুজের এক জায়গা থেকে অভিযোগ এসেছিল। পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হকার ইস্যুতে ফিরহাদ হাকিমের(Firhad Hakim) মন্তব্য, কলকাতায় ডালা বিক্রি হচ্ছে। দেড় লক্ষ টাকা শুনেছি। যে কিনেছে তাকেও গ্রেফতার করতে পুলিশকে বলেছি। হকারদের সমস্ত পরিচিতি পত্র টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে দেওয়া হবে।
হকার বিষয় নিয়ে কাউন্সিলর যোগ নেই। ডালা কেনা- বেচা ও ভাড়া দেওয়া পাপ। গরিব মানুষ ব্যবসাটা নিজে কর। টাউন পেন্ডিং কমিটির মাধ্যমে সবাইকে পরিচিতি পত্র দেওয়া হবে।

নীল সাদা রঙ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি(BJP) গেরুয়া ,আমরা সবুজ, সিপিএম লাল রং ব্যবহার করে। সবুজ করে দিতে পারতাম কিন্তু করিনি। বাম আমলে দেওয়াল কালো হয়ে যাচ্ছিল। একটা শ্যাডি লুক, মেনটেনেন্স ছিল না। ক্যালকাটা ডেড সিটি ছিল। সেটাকে লাইভ করতে গেলে সৌন্দর্যায়ন করতে হত। মুখ্যমন্ত্রীর কথায় নীল সাদা করা হয়েছিল। এটা কলকাতার রং বা সরকারের রং। মেট্রো রেলের বেশ কিছু স্টেশনে নীল সাদা রং করার প্রস্তাব প্রসঙ্গে মেয়রের মন্তব্য, ওনারা এখনো কোনো উত্তর দেন নি। দুর্ভাগ্যের বিষয় মেট্রো রেলের কয়েকটা স্টেশনে একটা বিশেষ রং, গেরুয়া রং করা হচ্ছে। ইতিমধ্যে নতুন মেট্রো(Metro) স্টেশন গুলিতে নীল সাদা রং করার প্রস্তাব দিয়ে কলকাতা পৌরসভার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষকে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩