ব্যর্থ রিচা-মান্ধানার লড়াই, ইংল্যান্ডের কাছে ১১ রানে হারল ভারত

ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (৪১ বলে ৫২ রান)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডকে হারালেই টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর টিকিট জোগাড় করে নিতে পারতেন হরমনপ্রীতরা। কিন্তু ১৫১ রানে সারাহ গ্লেনদের বেঁধে রেখেও জয়ের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হলেন। শনিবার রাতে ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন করে ফেললেন।  

টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। রেণুকা সিংহের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছিল ইংল্যান্ড। জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। কিন্তু তাড়াহুড়ো করে মারতে গিয়ে ব্যক্তিগত আট রানে লউরেন বেলের বলে ব্রান্টের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন শেফালি। এর পরে জেমাইমা রডরিগজ ও মান্ধানা দেখেশুনে খেলতে থাকেন। দুজনে ৩১ বলে ২৮ রান যোগ করেন। রডরিগজকে ১৩ রানে (১৬ বল) সাজঘরে ফেরান সারাহ গ্লেন। এর পর জুটি বাঁধেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ১০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ৬২। একাদশ ওভারে একলেস্টোনের বলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের বিপদ সামলানোর চেষ্টা করেন মান্ধানা ও রিচা ঘোষ। ইংল্যান্ডের বোলারদের পাল্টা আক্রমণে হাঁটেন দুজনে। ১৬ তম ওভারে সারা গ্লেনের বলকে উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে নিজের অর্ধ শতরানের পূর্ণ করেন ভারতের সহ অধিনায়ক। ১৬ ওভারের শেষ বলে গ্লেনকে ফের মারতে গিয়ে ব্রান্টের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন মান্ধানা (৪১ বলে ৫২ রান)। সহ অধিনায়ক ফিরতেই দলকে জেতানোর দায়িত্ব পড়ে আগের দুই ম্যাচে জয়ের অন্যতম কাণ্ডারী বাংলার মেয়ে রিচা ঘোষের উপরে। বাংলার আর এক মেয়ে দীপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে একটা চেষ্টা চালিয়েছিলেন তিনি। তাড়াহুড়ো করতে গিয়ে ব্রান্টের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন দীপ্তি (৯ বলে ৭ রান)। শেষ পর্যন্ত মারকুটে ব্যাটিং করেও দলকে জয় এনে দিতে পারেননি রিচা (৩৪ বলে ৪৭ রানে অপরাজিত)। নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?